গুরুতর রোগ ছড়াতে সক্ষম একটি মশা প্রজাতির প্রজননস্থল শনাক্ত হয়েছে পূর্ব লন্ডনে। এসব মশা জিকা ভাইরাসসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়াতে পারে বলে জানা গেছে।
এটি যুক্তরাজ্যে এই ধরনের মশার প্রথমবারের মতো প্রজনন শনাক্ত হওয়ার ঘটনা। এর আগে দেশটিতে মশাটির উপস্থিতি পাওয়া গেলেও কোথাও এটি প্রজনন করছে বলে নিশ্চিত প্রমাণ মেলেনি।
পূর্ব লন্ডনে মশার প্রজনন শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত নানা কারণে রোগবাহী মশার বিস্তারের ঝুঁকি ভবিষ্যতে আরও বাড়তে পারে।
