লন্ডনে টমি রবিনসনের নেতৃত্বে বিক্ষোভ: অভিবাসনবিরোধী ও ইসলামবিরোধী বক্তব্য নিয়ে র্যালি
লন্ডন: ব্রিটেনে অভিবাসন ও মুসলিমবিরোধী বক্তব্যের জন্য পরিচিত কর্মী টমি রবিনসনের ডাকে দশ হাজারাধিক মানুষ লন্ডনের রাজপথে বিক্ষোভ করেছে। শনিবার টেমস নদীর দক্ষিণ তীর থেকে পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের দিকে এ র্যালি বের করা হয়। পুলিশের ব্যাপক প্রস্তুতি থাকলেও এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীরা ব্রিটেনের ইউনিয়ন জ্যাক ও ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রসের পতাকা বহন করেন। এছাড়া অনেকের হাতে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। কেউ কেউ পরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ‘মেক অ্যামেরিকা গ্রেট অ্য…