ভারতে আজহারীর নামে ভুয়া প্রচারণা, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় জনপ্রিয় ইসলামি বক্তা ড.

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ডকুমেন্টারিটি প্রকাশ করে।

প্রেস উইং–এর বক্তব্যে উল্লেখ করা হয়, “শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অনন্য এক চরিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সুস্থতা কামনায় জাতি আজ একসঙ্গে প্রার্থনা করছে।”

সংস্কৃতি বিষয়ক মন…

পাঁচ ক্যাচে তানজিদের বিশ্বরেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এক ম্যাচে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নেওয়ার মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে শীর্ষে উঠেছেন। এর আগে এই রেকর্ডটি মালদ্বীপের ওয়াদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাকের দখলে ছিল।

মঙ্গলবার ম্যাচে জর্জ ডকরেল, গ্যারেথ ডিলেনি, মার্ক অ্যাডায়ার, ম্যাথিউ হ্যামফ্রিস ও বেন হোয়াইট—এই পাঁচ ব্যাটারের ক্যাচ ধরেন তানজিদ। এর মধ্যে চারটি ক্…

বাজেটের আগে আর্থিক চ্যালেঞ্জ নিয়ে রিভস বিভ্রান্ত করেননি: ওবিআর কর্মকর্তা

যুক্তরাজ্যের বাজেট ঘোষণার আগে চ্যান্সেলর রেচেল রিভসের দেওয়া মন্তব্য বিভ্রান্তিকর ছিল না বলে জানিয়েছেন দেশটির স্বাধীন অর্থনৈতিক পূর্বাভাস সংস্থা অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি (ওবিআর)-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

মঙ্গলবার সংসদের ট্রেজারি সিলেক্ট কমিটির শুনানিতে ওবিআর-এর প্রফেসর ডেভিড মাইলস বলেন, রিভস যখন সরকারি অর্থনীতিকে “খুব চ্যালেঞ্জিং” বলে অভিহিত করেন, তা তাঁর সামনে থাকা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

সম্প্রতি প্রকাশিত ওবিআর-এর পূর্বাভাসে দেখা যায়, দেশের আর্থিক অবস্থা ধারণ…

খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিল এসএসএফ ও পিজিআর

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর)। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই দুই সংস্থার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ সদস্যরা হাসপাতালে উপস্থিত হয…

সবুজ বাংলার উদ্যোগে ক্যারম বোর্ড টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন

যুক্তরাজ্যের এসেক্সের সাউথএন্ড-অন-সি এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সক্রিয় সামাজিক সংগঠন সবুজ বাংলার উদ্যোগে অনুষ্ঠিত হলো বন্ধুত্বপূর্ণ ক্যারম বোর্ড টুর্নামেন্ট। ২০২৫ সালের ১৬ ও ১৭ই নভেম্বর টুর্নামেন্টের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয় এবং বহুপ্রতীক্ষিত ফাইনালসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ৩০শে নভেম্বর, রোববার রাতে।

পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, বন্ধুত্ব, প্রতিযোগিতার উত্তেজনা এবং কমিউনিটি ঐক্যের উচ্ছ্বাস। টুর্নামেন্ট আয়োজকদের ডিনার পার্টিতে ব্যাপক সংখ্যক দর্শক ও কমিউ…

ট্রাইব্যুনালে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ মামলা: জয়–পলকের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার উঠছে আলোচিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’–এর মামলা। জুলাই আন্দোলনের সময় দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিবেশ সৃষ্টির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তৎকালীন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, জয় ও পলকসহ সাবেক সরকারের আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত কার…

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো ‘সংকটাপন্ন’ এবং তিনি বিদেশে চিকিৎসার জন্য এখনও উপযুক্ত নন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি য…

হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭৯

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের তাই পো ডিস্ট্রিক্টের ওয়াং ফুক কোর্ট সরকারি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। ১৮ ঘণ্টা ধরে চলমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮০০-র বেশি দমকল কর্মী।

বিবিসির বরাতে জানা গেছে, ওয়াং ফুক কোর্ট আঠারোতলা নয়, বরং আটটি ৩১ তলা বিশিষ্ট টাওয়ার ব্লকের একটি বৃহৎ আবাসিক কমপ্লেক্স। ২০২১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী, এখানে এক হাজার ৯৮৪টি ফ্ল্যাটে মোট চার হাজার ৬০০ বাসিন্দা থাকার কথা।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫৫…

ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারে হামলা–গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারে দফায় দফায় হামলা এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রার্থী আবু তালেব মন্ডলসহ অন্তত অর্ধশতাধিক জামায়াত কর্মী আহত হন। ভাঙচুর করা হয় একটি প্রাইভেটকা…