একতা প্যানেলের নৈশভোজ ও মতবিনিময় সভায় সান্ডারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক উপস্থিতি
যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের আসন্ন নির্বাচনে নবীন ও প্রবীণ প্রার্থীদের সমন্বয়ে গঠিত একতা প্যানেল ব্যাপক আলোচনা ও জনসমর্থন অর্জন করেছে। কমিউনিটিতে বড়দের সম্মান, ছোটদের স্নেহ, ঐক্য ও শান্তি—এই চার মূল্যবোধকে নিজেদের মূলনীতি হিসেবে তুলে ধরে একতা প্যানেল সম্প্রতি একটি নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানটি সান্ডারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। উপস্থিতরা জানান, একতা প্যানেলের এই উ…