সিলেট থেকে ছয় ঘণ্টা পর যাত্রী নিয়ে লন্ডনে উড়লো বিমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। এতে বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্লাইটটি প্রায় ছয় ঘণ্টা বিলম্বিত হয়। পরে ঢাকা থেকে পাঠানো আরেকটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, সেদিন সকালে ঢাকা থেকে সিলেটে আসে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ২০১। সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটির লন্ডনের হিথ্রো বি…

আলোকচিত্র শিল্পী ডক্টর শহিদুল আলমের হাতে ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থ উপহার

লন্ডন প্রতিনিধি:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী, জাতির বিবেক ও মানবতার কণ্ঠস্বর ড.

বাংলাদেশিদের জন্য ভাগ্যের দুয়ার খুললো ইউরোপ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বায়নের এ যুগে উন্নত জীবনের আশায় বিদেশে কাজের সুযোগ খোঁজা এখন সাধারণ একটি প্রবণতা। বাংলাদেশের অনেক নাগরিক স্থায়ী আয়, নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের আশায় ইউরোপসহ বিভিন্ন দেশে কাজের সুযোগ খুঁজে থাকেন। তবে সব দেশে কাজের ভিসা পাওয়া সমান সহজ নয়। সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য কাজের ভিসা প্রক্রিয়া সহজ করে দিয়েছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

🔹 ইউরোপে কাজের নতুন সুযোগ

বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে বেশ কিছু ই…

সিলেটে বিএনপির শোডাউনে নির্বাচনী উত্তাপ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেটে বাড়ছে নির্বাচনী উত্তাপ। জেলার ছয়টি আসনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি, সভা-সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা তুলে ধরছেন। এসব শোডাউনে উজ্জীবিত হয়েছেন তৃণমূল নেতাকর্মীরাও।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ড থেকে মনোনয়নপ্রত্যাশীদের ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একাধিক প্রার্থী নিজেদের অবস্থান দৃঢ় করতে এলাকায় শক্তি প্রদর্শন করছেন…

আখতারুজ্জামানের মৃত্যুতে লন্ডন বাংলা টাইমস সম্পাদক জামিল আহমেদের গভীর শোক

লন্ডন বাংলা টাইমসের সম্পাদক জামিল আহমেদ সাউথএন্ড কমিউনিটির প্রিয় ব্যক্তি ও অ্যাক্টিভিস্ট আখতারুজ্জামানের অকাল মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আখতার ভাই ছিলেন তরুণ, প্রাণবন্ত এবং ব্যাডমিন্টনে দক্ষ। গতকাল সন্ধ্যায় খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আখতারুজ্জামান এসেক্স জামে মসজিদের সক্রিয় সদস্য এবং স্থানীয় বাঙালি কমিউনিটির একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে সাউথএন্ডে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট-৩ আসন: সব দলে একক প্রার্থী, বিএনপিতে হাফ ডজন

নিজস্ব প্রতিবেদক:

সুরমা, কুশিয়ারা আর হাকালুকি হাওরবেষ্টিত তিন উপজেলা—দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। নির্বাচনের আগাম প্রস্তুতিতে এখন সরগরম পুরো এলাকা। দেশ ও প্রবাসে অবস্থানরত সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় নির্বাচনী উত্তাপ বেড়ে গেছে।

আসনটিতে বিএনপি ছাড়া প্রায় সব দলই একক প্রার্থী ঘোষণা করেছে। বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত ছয়জন নেতা—চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, য…

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২৬ ডিসেম্বর

সিলেট প্রতিনিধি:

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন-এর পুনর্মিলনী আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) কলেজের গণিত বিভাগের ২০৬ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ও অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক প্রফেসর অরুন চন্দ্র পাল।

সভা সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অ্যালামনাই আহবায়ক কমিটির সদস্য সচিব দিলীপ চন্দ্র রায়।

২৬ ডি…

সিলেটে অসামাজিক কাজ: চারটি হোটেল সিলগালা

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। গত এক সপ্তাহে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে চারটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে হোটেলগুলো সিলগালা করা হয়েছে

সিলেট রেস্ট হাউজ

বিলাস আবাসিক হোটেল

গ্র্যান্ড সাওদা হোটেল

আল সাদী হোটেল

এসএমপি জানিয়…

ওয়ার্ক পারমিটে গিয়ে পরিবারসহ স্থায়ী হওয়ার সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক:

ব্যবসায়িক বিনিয়োগকারীদের জন্য নতুন কর্ম ভিসা চালুর উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড সরকার। এই কর্ম ভিসার আওতায় বিদেশি অভিজ্ঞ ব্যবসায়ীরা দেশটিতে বিনিয়োগের পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের সুযোগও পাবেন। আবেদনকারীরা তাঁদের অংশীদার ও নির্ভরশীল সন্তানদেরও সঙ্গে নিতে পারবেন।

নতুন ভিসা প্রাপ্ত হলে বিনিয়োগকারী ও তাঁর পরিবারের সদস্যরা একবার নিউজিল্যান্ডে প্রবেশের পর পুনরায় আবেদন ছাড়াই চার বছর পর্যন্ত বৈধভাবে বসবাস করতে পারবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ করতে পারলে পরবর্তীতে স্থায়ী…

তারেক রহমান কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন: হুমায়ূন কবির

সিলেট, শুক্রবার:

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।”

শুক্রবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ঘ…