প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক আন্দ্রাদা
স্পেনের দ্বিতীয় বিভাগের আরাগোনেস ডার্বিতে উত্তপ্ত ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনায় তাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
গত রোববার রিয়াল জারাগোজা ও হুয়েস্কা-র মধ্যকার ম্যাচের শেষ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টাচলাইনের কাছে হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদো-র সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আন্দ্রাদা। এতে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তা…