বিশ্বকাপ বিজয়ীদের পুরস্কারের অর্থ দ্বিগুণ করার ঘোষণা ফিফার
ফিফা ঘোষণা করেছে, ২০২৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার, যা পূর্ববর্তী দুই আসরের তুলনায় প্রায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে মোট পুরস্কার তহবিল নির্ধারণ করা হয়েছে ৬৫৫ মিলিয়ন ডলার। রানার-আপ দল পাবে ৩৩ মিলিয়ন, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর মতে, এটি বিশ্ব ফুটবলের জন্য একটি যুগান্তকারী মাইলফলক।