৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের, হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিযোগ
নিউজ রিপোর্ট: আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মানুষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, রাজধানীর যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই ঘটানো হয়েছে।
শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক লাইভ বক্তব্যে এসব কথা বলেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, পুলিশের কিছু সদস্য অতর্কিত হামলা চালিয়ে তাদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে এবং ইচ্ছাকৃতভাবে পরিস্থি…