লাশ পোড়ানোসহ সাত হত্যা মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

নিউজ রিপোর্ট: ঢাকা: জুলাই বিপ্লবে আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানোসহ সাতটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— আশুলি…

বঙ্গবীর এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লন্ডন, ৪ ফেব্রুয়ারি: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৪ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি রেস্তোরাঁয় বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপত…

ইইউর অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, একবার ফিঙ্গারপ্রিন্ট দিলেই বন্ধ সেকেন্ড অ্যাসাইলাম আবেদন

নিউজ রিপোর্ট: ব্রাসেলস, ৪ ফেব্রুয়ারি ২০২৬: ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ লিডারস সামিট অন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম–এ ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও আশ্রয়নীতিতে বড় ধরনের পরিবর্তন অনুমোদন করা হয়েছে। নতুন আপডেটকৃত ডাবলিন রেগুলেশন অনুযায়ী, ইউরোপের কোনো দেশে একবার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক তথ্য দিলে অন্য কোনো ইইউ সদস্য রাষ্ট্রে গিয়ে নতুন করে অ্যাসাইলাম আবেদন করার সুযোগ আর থাকবে না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দ্বিতীয় কোনো ইইউ দেশে আটক হন এবং তার বায়োমেট্রিক তথ্য আগে থেকেই ই…

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এবং এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই বুধবার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

মরহুম কায়সারুল ইসলাম সুমন স্ত্রী,…

মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোমদ্বিতীয় ঠিকানা মিললেও মিলবেনা নাগরিকত্

আহমাদুল কবির | মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বসবাসের স্বপ্ন পূরণে ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ (এমএম টু এইচ) কর্মসূচি বিদেশিদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। তবে এই কর্মসূচিকে ঘিরে নাগরিকত্ব পাওয়ার গুঞ্জন বা বিভ্রান্তির অবকাশ নেই। এ কথা আবারও পরিষ্কার করে জানালেন দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি টিয়ং কিং সিং। সংসদে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এমএমটুএইচের মাধ্যমে কোনোভাবেই মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেই।দেওয়ান রাকিয়াতে মঙ্গলবার মৌখিক প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান…

নারী দলের সাবেক অধিনায়ক জাহানারার অভিযোগ: মঞ্জুরুলের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের আংশিক সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অপেশাদার ও অশোভন আচরণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে বিসিবি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আলমের করা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে বাকি অভিযোগগুলো পর্যালোচনায় মঞ্জুরুল ইসলামের আচরণে পেশাগত শালীনতা লঙ্ঘ…

সিলেট-১ আসনে ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা খন্দকার আব্দুল মুক্তাদিরের

সিলেট-১ আসন (মহানগর ও সিলেট সদর) উন্নয়নের লক্ষ্যে ১১ দফা অঙ্গীকার ও তা বাস্তবায়নের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কাজিটুলাস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

‘কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ’ শিরোনামের এই ইশতেহারে নির্বাচিত হলে সিলেট-১ আসনকে কেন্…

বিপদের সময় দেশ ছেড়ে যাই না, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি করি: ডা. শফিকুর রহমান

নিজেদের তৈরি করা ফ্যাসিবাদের যন্ত্রণা এড়াতে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আমরা সে পথে হাঁটি না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা.

নির্বাচন ঘিরে ভারত আবারও ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র করছে। ওই দেশের কূটনীতিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, যা নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি অভিযোগ করেন, অতীতেও আওয়ামী লীগের ভোট কারচুপির…

ভোট দিয়ে ফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে নারী ভোটারদের ভোটাধিকার রক্ষায় সরব থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে তিনি বলেন, ফজরের নামাজ জামাতে আদায় করে ভোটের লাইনে দাঁড়াতে হবে। শুধু ভোট দিয়ে চলে গেলে হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ অন্যের ভোট দিতে না পারে।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ করা হবে এবং পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে কৃষিখাতে ব্…