শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতের পোশাক বিতরণের উদ্যোগ নিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি মানবিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। চলমান শৈত্যপ্রবাহে সুবিধাবঞ্চিতদের কষ্ট লাঘবে তিনি শীতের পোশাক বিতরণের আহ্বান জানিয়েছেন। ফেসবুকে প্রকাশিত পোস্টে তিনি বলেন, “যাদের সামর্থ্য আছে, তারা অন্তত একটি নতুন শীতের পোশাক উপহার দিন।” এই উদ্যোগের মাধ্যমে লাখো মানুষের মুখে হাসি ফুটানোর আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান সবাইকে উষ্ণতার এই আমানত ছড়িয়ে দিতে আহ্বান জানান।