যুক্তরাজ্যের লন্ডন শহরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতা-কর্মীদের হামলার চেষ্টা

যুক্তরাজ্যের লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইক‌মিশন এই তথ্য জানায়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লন্ডনের ব্লুমসবারি এলাকায় অবস্থিত সোয়াস বিশ্ববিদ্যালয় (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃ…

রিজার্ভ বেড়ে ৩০.৫৯ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলারে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী ২৫.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। গত সপ্তাহে ১.৫ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমলেও, প্রবাসী আয়ের প্রবাহ এবং আন্তর্জাতিক সংস্থার ঋণের মাধ্যমে এটি পুনরুদ্ধার হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ডলার, যা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।

সাদাপাথর লুটের ‘মূলকারিগর’ বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

সিলেটের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র থেকে সাদাপাথর লুটের ঘটনায় আলোচিত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাদাপাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে।

র‍্যাপিড একশন ব্যাটালিয়ন-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান চালায়। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সাদাপাথর লুটকাণ্ডে তার নাম আসায় গত ১১ আগস্ট বিএনপি…

লন্ডনে ইংলিশ ডিফেন্স লীগের বিক্ষোভ: ইলন মাস্কের বিতর্কিত মন্তব্য

লন্ডনে ইংলিশ ডিফেন্স লীগ নেতা টমি রবিনসনের ডাকে বিশাল বিক্ষোভ সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের হয় লড়াই করতে হবে অথবা মরতে হবে।” তিনি যুক্তরাজ্যে “সংসদ ভেঙে দেওয়া” এবং “সরকার পরিবর্তনের”ও দাবি তোলেন।

শনিবার লন্ডনের এই সমাবেশে মাস্কের উত্তেজিত জনতা “ইলন মাস্ক” এবং “ইলন” স্লোগান দিতে থাকে। তবে তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি বলেন, “মাস্ক ব্রিটিশ জনগণ বা আমাদের …

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসুর) মনোনয়নপত্র বিতরণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় চাকসু ভবনে এ বিতরণ কার্যক্রমের সূচনা হয়। মনোনয়নপত্র নেওয়ার শেষ সময় আগামী মঙ্গলবার বেলা সাড়ে ৩টা। জমা দেওয়া যাবে বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

নির্বাচন কমিশন চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন করে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। তবে এ তালিকায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা কত, তা এখনো জানায…

ব্রিটেনে সাবেক আওয়ামীলীগ মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রি, দেনা শোধের উদ্যোগ

লন্ডন: বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে অবস্থিত বিপুল সম্পদের একটি অংশ বিক্রির প্রক্রিয়া শুরু করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। এসব সম্পদ বিক্রয়লব্ধ অর্থ তার ঋণদাতা ব্যাংকগুলোর দেনা পরিশোধে ব্যবহার করা হবে।

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি এখন ব্রিটেনের প্রশাসনিক প্রক্রিয়ার অধীনে রয়েছে। এসব কোম্পানির মাধ্যমেই তিনি যুক্তরাজ্যে তার সম্পদ ব্যবস্থা…

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।

এছাড়া, ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জাফর নোমানী বলেন, ‘আম্মা (ফরিদা পারভীন) আজ (শনিবার) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্ব…

লন্ডনে টমি রবিনসনের নেতৃত্বে বিক্ষোভ: অভিবাসনবিরোধী ও ইসলামবিরোধী বক্তব্য নিয়ে র‍্যালি

লন্ডন: ব্রিটেনে অভিবাসন ও মুসলিমবিরোধী বক্তব্যের জন্য পরিচিত কর্মী টমি রবিনসনের ডাকে দশ হাজারাধিক মানুষ লন্ডনের রাজপথে বিক্ষোভ করেছে। শনিবার টেমস নদীর দক্ষিণ তীর থেকে পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের দিকে এ র্যালি বের করা হয়। পুলিশের ব্যাপক প্রস্তুতি থাকলেও এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিক্ষোভকারীরা ব্রিটেনের ইউনিয়ন জ্যাক ও ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রসের পতাকা বহন করেন। এছাড়া অনেকের হাতে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। কেউ কেউ পরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ‘মেক অ্যামেরিকা গ্রেট অ্য…

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল ও এজিএস ফেরদৌস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি পদে (ভিপি) আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা বিজয়ী হয়েছেন।শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন। 

অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো.

জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। প্রথমে ঘোষণা করা হচ্ছে হলের ফলাফল।

শনিবার বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। 

এর আগে গত বৃহস্পতিবার জাকসুর ভোটগ্রহণ করা হয়।২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে।এ ছাড়া ছাত্র ফ্রন্টের একটি বিভাজিত অংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোটগ্রহ…