তফসিল ঘোষণা ১১ ডিসেম্বর, ভোট ৮ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ১১ ডিসেম্বর ঘোষণা করা হবে। সেদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন জাতির উদ্দেশে রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি, রোববার।
ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী রোববার কমিশনের সভায় উপস্থাপন করা হবে।
রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ
তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী কমিশন রা…