ব্রিটেনে প্রথমবারের মতো সফলভাবে ধান চাষ
ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ধান চাষ হয়েছে, খবর বিবিসির।
চলতি বছর রেকর্ড গরম পড়ায় ক্যামব্রিজশায়ারের এলি শহরের উত্তরে পরীক্ষামূলকভাবে ধান রোপণ করা হয়। এখন সেই ধান কাটার প্রস্তুতি চলছে।
বসন্তে রোপণ করা হয় ৯টি ধানের জাত, যার কিছু এসেছে ব্রাজিল, কলম্বিয়া ও ফিলিপাইন থেকে। এগুলো বেড়েছে ১৮৮৪ সালের পর ব্রিটেনে রেকর্ড সর্বোচ্চ গরমের সময়।
গবেষক নাদিন মিটসচুনাস জানিয়েছেন, “আমি যখন বলি, ‘আমি ব্রিটেনে ধান চাষ করছি,’ অনেকেই ভাবে আমি মজা করছি; মানুষ অবাক হয়।”
তার মতে, জলব…