সিলেট-৩ আসন: সব দলে একক প্রার্থী, বিএনপিতে হাফ ডজন

নিজস্ব প্রতিবেদক:

সুরমা, কুশিয়ারা আর হাকালুকি হাওরবেষ্টিত তিন উপজেলা—দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। নির্বাচনের আগাম প্রস্তুতিতে এখন সরগরম পুরো এলাকা। দেশ ও প্রবাসে অবস্থানরত সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় নির্বাচনী উত্তাপ বেড়ে গেছে।

আসনটিতে বিএনপি ছাড়া প্রায় সব দলই একক প্রার্থী ঘোষণা করেছে। বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত ছয়জন নেতা—চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, য…

তারেক রহমান কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন: হুমায়ূন কবির

সিলেট, শুক্রবার:

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।”

শুক্রবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ঘ…

বিশাল শো-ডাউন করে সিলেট-১ আসনে প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

সিলেট, ২২ অক্টোবর:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার (২২ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে মনোনয়ন চান।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন,

“সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানাচ্ছি। দলের নমি…

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিককে বিএনপির সতর্কবার্তা

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিককে সতর্ক নোটিশ দিয়েছে বিএনপি। বিমানবন্দরে অতিরিক্ত ভিড় ও জনভোগান্তির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, বুধবার (১ অক্টোবর) এই সতর্কবার্তাটি পাঠানো হয় মালিককে। ওইদিনই বিকেল পৌনে ৪টার দিকে লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মালিক বিষয়টি স্বীকার করেন বলেও জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে—প্রতিবার আপনি …

প্রার্থী বাছাইয়ে নতুনত্ব আনতে চায় বিএনপির হাইকমান্ড

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । এ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলীয় ফোরামে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে। আগামী মাসের মধ্যে দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে।

বাকি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলমান থাকবে। তবে চূড়ান্ত তালিকার জন্য নির্বাচনের তফসিল ঘোষণার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই এ তালিকায় নাম লেখাতে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে ব্যাপক গণসংযোগ করছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে।…

বিসিএস পরীক্ষার জন্য কর্মসূচির সময় পরিবর্তন করল জামাতে ইসলামী বাংলাদেশ

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিক্ষোভ করবে না দলটি। সকালের পরিবর্তে ওইদিন বিকেলে ঘোষিত কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে জামায়াত।মঙ্গলবার জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নি…

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক জটিলতা ও সম্ভাব্য জোট গঠনের কৌশল নিয়ে আলোচনা করেছে জামায়াত।

প্রধান বিরোধী দল বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে তার এককালীন মিত্র জামায়াতে ইসলামীকে। জামায়াত বিএনপির বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেই একটি ইসলামপন্থী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে।

জামায়াতের মনোবল ও কৌশল: ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে জামায়াত জাতীয় নির্বাচনেও ‘মিরাকল’ ফলাফলের আশা করছে। তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন, সমান সুযোগে…

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট এক ভয়ঙ্কর স্বৈরশাসনের পতন ঘটে। এখন প্রয়োজন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ।

রোববার (১৪ সেপ্টেম্বর)  আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমা…