আগামী নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে: ডা. শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার | সিলেট | ৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.
জাতীয় ও স্থানীয় রাজনৈতিক দলের কার্যক্রম, নির্বাচন, বিতর্ক ও বিশ্লেষণ।
স্টাফ রিপোর্টার | সিলেট | ৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.
স্টাফ রিপোর্টার | সিলেট | ৬ নভেম্বর ২০২৫
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলীয় মনোনয়ন নিয়ে সিলেটে ফিরেছেন। তিন দিন আগেই তিনি ঢাকায় গিয়েছিলেন কিন্তু বিএনপি ঘোষিত ২৩৮ প্রার্থীর প্রাথমিক তালিকায় তার নাম ছিল না।
বিকেল সাড়ে ৭টার দিকে আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। ‘আরিফ ভাই’, ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ব…
অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করতে সম্মতি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) রাত ১০টায় সিলেটভিউকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি জানান, সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই তিনি নির্বাচনী মাঠে নামবেন।
এর আগে তিনি সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছি…
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিএনপিতে দেখা দিয়েছে প্রবাসী নেতাদের চমক। সিলেট বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে তিনটি আসনে দলীয় হেভিওয়েট নেতাদের পিছনে ফেলে মনোনয়ন পেয়েছেন প্রবাসী নেতারা। এছাড়া, বাকি পাঁচটি আসনের যেকোনো একটি বা একাধিক আসনে নতুন করে প্রবাসী প্রার্থী আসার সম্ভাবনা নিয়েও জোর গুঞ্জন চলছে।
সোমবার ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করে বিএনপি। সিলেট বিভাগে যেসব প্রবাসী নেতারা প্রার্থী হয়েছেন, তারা হলেন—
সিলেট-৩: যুক্…
নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়ার পাশাপাশি তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে শাপলা কলি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পেয়েছে কাঁচি, এবং আমজনগণ পার্টি পেয়েছে হ্যান্ডশেক। ইসির সিনিয়র সচিবের মাধ্যমে এই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে ইসির কাছে লিখিতভাবে জমা দিতে হবে। চূড়ান্ত সনদ প্রদান আগে দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে।
দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রাথমিকভাবে ২৩২ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেটে বাড়ছে নির্বাচনী উত্তাপ। জেলার ছয়টি আসনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি, সভা-সমাবেশ ও গণমিছিলের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা তুলে ধরছেন। এসব শোডাউনে উজ্জীবিত হয়েছেন তৃণমূল নেতাকর্মীরাও।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় হাইকমান্ড থেকে মনোনয়নপ্রত্যাশীদের ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একাধিক প্রার্থী নিজেদের অবস্থান দৃঢ় করতে এলাকায় শক্তি প্রদর্শন করছেন…
নিজস্ব প্রতিবেদক:
সুরমা, কুশিয়ারা আর হাকালুকি হাওরবেষ্টিত তিন উপজেলা—দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। নির্বাচনের আগাম প্রস্তুতিতে এখন সরগরম পুরো এলাকা। দেশ ও প্রবাসে অবস্থানরত সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় নির্বাচনী উত্তাপ বেড়ে গেছে।
আসনটিতে বিএনপি ছাড়া প্রায় সব দলই একক প্রার্থী ঘোষণা করেছে। বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত ছয়জন নেতা—চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, য…
সিলেট, শুক্রবার:
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।”
শুক্রবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ঘ…
সিলেট, ২২ অক্টোবর:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার (২২ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে মনোনয়ন চান।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন,
“সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানাচ্ছি। দলের নমি…