ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি; অভিনন্দন জানালেন পুতিন, অসন্তুষ্ট ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন। তাকে নেতা নির্বাচিত করায় ইরানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুতিন এক বার্তায় বলেন, ইরানকে সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় তিনি অভিনন্দন জানান। তিনি আরও বলেন, নতুন নেতা তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির মতোই যুক্তরাষ্ট্রের অহংকার ভেঙে দিতে সক্ষম হবেন বলে তিনি মনে করেন।

মোজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। তার নির্বাচনের মধ্য দিয়ে ইরানের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।

তবে ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচনে সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় তিনি খুশি নন।

যদিও এ বিষয়ে ট্রাম্প এখনো প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।