মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে একদিন বেশি রোজা পালন করা হবে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার, ২০ মার্চ।
গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশেও একই দিনে ঈদ পালন করা হয়। সে অনুযায়ী এবারও শুক্রবার ইউরোপজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ।
