যুক্তরাজ্যের ওয়েলসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এসেছে আরেকটি গর্বের সংবাদ। Aminur Kabid পন্টিপ্রিড টাউন কাউন্সিলের ২০২৬–২০২৭ মেয়াদের টাউন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করা হয়। তিনি বিদায়ী মেয়র Carol Morgan-এর স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ক্যারল মরগান মেয়রের ঐতিহ্যবাহী চেইন আনুষ্ঠানিকভাবে নতুন মেয়রের কাছে তুলে দেন।
আমিনুর কবিদ ট্রেফরেস্ট ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। টাউন মেয়র হিসেবে দায়িত্বকালে তিনি স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান Pontypridd Men’s Shed-এর জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবেন।
স্থানীয় সমাজকল্যাণ ও কমিউনিটি উন্নয়নে কাজ করা এই প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতা করাই তার মেয়াদকালের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে কাউন্সিলের নতুন নেতৃত্ব কাঠামোর অংশ হিসেবে Lynda Davies, Leader of Pontypridd Town Council কে পন্টিপ্রিড টাউন কাউন্সিলের নেতা (লিডার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় কমিউনিটি নেতারা মনে করছেন, আমিনুর কবিদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তার এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
