লন্ডনের নিউহ্যাম বরোর নবনির্বাচিত নির্বাহী মেয়র ফরহাদ হোসেনকে সম্মান জানিয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফরহাদ হোসেনকে নিউহ্যামের নির্বাহী মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সফল মেয়াদকালের জন্য শুভকামনা প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে নিউহ্যাম আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটিতে পরিণত হবে।
অনুষ্ঠানটি আয়োজন করে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ (Labour Friends of Bangladesh)। আয়োজকদের দক্ষ ব্যবস্থাপনা ও আন্তরিক আতিথেয়তার জন্য অতিথিরা প্রশংসা করেন। উপস্থিত অতিথিরা এটিকে একটি সফল ও প্রাণবন্ত আয়োজন হিসেবে উল্লেখ করেন।
ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে সকলের সমর্থন ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিউহ্যামের বাসিন্দাদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
