জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সাতজন নারী বিপুল ভোটে জয় লাভ করেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম তথ্যে বিএনপি দীর্ঘ ২০ বছর পর পুনরায় চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। ২৯৯ টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা কমপক্ষে ২১০ আসনে বিজয়ী হয়েছেন।

এই বিজয়ীদের মধ্যে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করেছেন এবং তারা আসন্ন সংসদে সদস্য হিসেবে প্রবেশ করবেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিস্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারীরা হলেন:

• মানিকগঞ্জ-৩ থেকে আফরোজা খান রিতা

• ঝালকাঠি-২ থেকে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

• সিলেট-২ থেকে তাহসিনা রুশদীর লুনা

• ফরিদপুর-২ থেকে শামা ওবায়েদ

• ফরিদপুর-৩ থেকে নায়াব ইউসুফ কামাল

• নাটোর-১ থেকে ফারজানা শারমিন পুতুল

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি পরে বিএনপি থেকে বহিস্কৃত হন।

বর্তমান বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিএনপি আগামী সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে, যদিও সরকারি ঘোষণা এখনও বাকি আছে।