সিলেট, প্রতিনিধি:
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য (সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমে সংযুক্ত) পদে দায়িত্ব পেয়েছেন সিলেট সদর উপজেলার উত্তর বাগবাড়ী এলাকার বাসিন্দা পারভেজ আহমেদ।
সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে জারি করা এক দায়িত্ব প্রদানপত্রে এ তথ্য জানানো হয়। দায়িত্বপত্রে উল্লেখ করা হয়, পারভেজ আহমেদের দক্ষতা, সততা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে মূল্যায়ন করে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবাল আশা প্রকাশ করেন যে, তিনি তার মেধা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
দায়িত্বপ্রাপ্তির পর পারভেজ আহমেদ সংগঠনের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, তার এই নতুন দায়িত্ব সিলেট বিভাগে জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করতে সহায়ক ভূমিকা রাখবে।

ছবির ক্যাপশন:
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য (সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমে সংযুক্ত) পদে দায়িত্বপ্রাপ্ত পারভেজ আহমেদের দায়িত্ব প্রদানপত্র।
