ইরানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। নিখোঁজ মার্কিন পাইলটদের উদ্ধারে যুক্তরাষ্ট্র যখন অভিযান চালাচ্ছে, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্র প্রশাসনকে কটাক্ষ করেন।
গালিবাফ তার পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রের শুরু করা “কৌশলহীন যুদ্ধ” এখন “শাসনব্যবস্থা পরিবর্তন” থেকে নেমে এসে “দয়া করে কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দেবেন?”—এই অবস্থায় পৌঁছেছে। ব্যঙ্গাত্মক সুরে তিনি আরও বলেন, “অবিশ্বাস্য উন্নতি। সত্যিই তারা অসাধারণ বিচক্ষণ।”
এ ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা আরও জোরালো হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
ঘটনাটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
