লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও Israel-এর যৌথ সামরিক অভিযানে ইরানের রাজনৈতিক ও সামরিক কমান্ড কাঠামো কার্যত ভেঙে পড়েছে। প্রায় ৪০ দিনের ব্যবধানে দেশটি তার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একঝাঁক শীর্ষ নেতাকে হারিয়েছে। তথ্য জানিয়েছে The New York Times।
সবচেয়ে বড় ধাক্কা আসে ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর মৃত্যুর মাধ্যমে। ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার নিজ বাসভবনে এক শক্তিশালী বিমান হামলায় তিনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে দেশ পরিচালনা করা খামেনির মৃত্যু এই সংঘাতের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
একই দফার হামলায় নিহত হন জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব Ali Larijani, যিনি ইরানের কূটনীতি ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তার মৃত্যু আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের অবস্থানকে দুর্বল করেছে বলে বিশ্লেষকদের মত।
এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) প্রধান Mohammad Pakpour নিহত হওয়ায় দেশটির সামরিক শক্তিতে বড় ধরনের ধাক্কা লাগে। একইভাবে সশস্ত্র বাহিনীর প্রধান Abdolrahim Mousavi তেহরানে এক উচ্চপর্যায়ের বৈঠকের সময় হামলায় নিহত হন।
প্রতিরক্ষামন্ত্রী Aziz Nasirzadeh-এর মৃত্যু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়াকে থমকে দিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
সবশেষে, গত ৬ এপ্রিল যৌথ বিমান হামলায় প্রাণ হারান আইআরজিসির গোয়েন্দাপ্রধান Majid Khademi, যাকে ইরানের গোয়েন্দা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।
বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক ক্ষয়ক্ষতি ইরানের সামরিক ও রাজনৈতিক সক্ষমতায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
