Apple এর নতুন সিও হচ্ছে জন টার্নাস, ১৫ বছর পর সরে দাঁড়াচ্ছেন টিম কুক

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান Apple Inc.-এর নেতৃত্বে বড় পরিবর্তন আসছে। কোম্পানিটি ঘোষণা করেছে, বর্তমান সিইও Tim Cook ১৫ বছর দায়িত্ব পালন করার পর পদ ছাড়ছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দীর্ঘদিনের কর্মকর্তা John Ternus।

আগামী ১ সেপ্টেম্বর থেকে John Ternus আনুষ্ঠানিকভাবে সিইও হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে তিনি কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রায় ২৫ বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত আছেন। অন্যদিকে Tim Cook নতুন ভূমিকায় এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।

Tim Cook ২০১১ সালে সহ-প্রতিষ্ঠাতা Steve Jobs-এর পদত্যাগের পর সিইও হন। তাঁর নেতৃত্বে Apple Inc. বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়। ২০১৮ সালে কোম্পানিটি প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অর্জন করে, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে।

পদত্যাগের আগে গ্রীষ্মকাল পর্যন্ত Tim Cook দায়িত্বে থাকবেন এবং John Ternus-এর সঙ্গে ট্রানজিশন প্রক্রিয়ায় কাজ করবেন। পরবর্তীতে তিনি কোম্পানির বিভিন্ন কার্যক্রমে, বিশেষ করে বৈশ্বিক নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা করবেন।

Tim Cook তাঁর উত্তরসূরি সম্পর্কে বলেন, John Ternus একজন “দূরদর্শী” নেতা, যার মধ্যে রয়েছে একজন প্রকৌশলীর চিন্তাভাবনা, উদ্ভাবকের মন এবং নেতৃত্বের সততা।

John Ternus অ্যাপলে তাঁর দীর্ঘ কর্মজীবনে আইপ্যাড, আইফোন, এয়ারপডস ও অ্যাপল ওয়াচসহ গুরুত্বপূর্ণ পণ্যের উন্নয়নে কাজ করেছেন। এছাড়া ম্যাক কম্পিউটারে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ব্যবহারের রূপান্তরেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নিজের নতুন দায়িত্ব নিয়ে John Ternus বলেন, “আগামী বছরগুলোতে আমরা কী অর্জন করতে পারি তা নিয়ে আমি আশাবাদী।”