আন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্তানের প্রথম ইসলামিক সিভিলাইজেশন ফোরামে ৭০টিরও বেশি আন্তর্জাতিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক ও বিশেষজ্ঞরা ইসলামী সভ্যতার ঐতিহ্য সংরক্ষণ, বৈজ্ঞানিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা বলেন, ইসলামী সভ্যতার সমৃদ্ধ ইতিহাস, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিকল্প নেই।

ফোরামে উদ্বোধন হওয়া প্রকল্পগুলো গবেষণা, শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মতো বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করেছে। এসব উদ্যোগের মাধ্যমে ইসলামী সভ্যতা নিয়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের মতে, এই ফোরাম শুধু ইসলামিক ঐতিহ্য সংরক্ষণেই নয়, বরং বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ক্ষেত্রও তৈরি করবে। একই সঙ্গে এটি মুসলিম বিশ্বের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
