সেপ্টেম্বরে আইনশৃঙ্খলার অবনতি, বাড়ছে গণপিটুনি ও মানবাধিকার লঙ্ঘন

দেশে থামছেই না গণপিটুনি ও সন্ত্রাস। গত মাসেই গণপিটুনিতে অন্তত ২৪ জনের প্রাণ গেছে। খুন, ধর্ষণ, হেফাজতে মৃত্যু, অপহরণসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে। সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে খাল-বিল ও ঝোপঝাড় থেকে ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যদিও এ সংখ্যা কিছুটা কমেছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে, যা আগের মাসে ছিল ২। …

সিলেট পুলিশ হবে দক্ষ ও জনবান্ধব, লন্ডন পুলিশের মতো

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, সিলেটের পুলিশিং ব্যবস্থাকে আধুনিক ও জনগণবান্ধব করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, শিগগিরই “GenieA” নামের একটি মোবাইল অ্যাপ চালু হতে যাচ্ছে, যা পুলিশের সেবাকে নাগরিকদের হাতের নাগালে নিয়ে আসবে।

কমিশনার বলেন, ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং এক মাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু হবে। অ্যাপের মাধ্যম…

লটারিতে জেতা ১২৭ কোটি টাকার একটি অংশ বন্ধুদের দিলেন ব্রিটিশ দম্পতি

লটারি জিতলে অনেকে বিষয়টি গোপন রাখেন, আশঙ্কা থাকে—বন্ধু কিংবা আত্মীয়রা হয়তো পরে ধার চাইবেন। তবে এক ব্রিটিশ দম্পতি তাঁদের আচরণ দিয়ে সবার নজর কেড়েছেন।

২০১০ সালে ব্রিটেনের শ্যারন ও নাইজেল ম্যাথার দম্পতি ইউরোপের অন্যতম জনপ্রিয় ইউরোমিলিয়নস লটারির জ্যাকপট জেতেন। তাঁদের হাতে আসে এক কোটি ২৪ লাখ আট হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৭ কোটি টাকা।জেতার আগ পর্যন্ত বহুবার টিকিট কেটেও ভাগ্য খুলেনি। কিন্তু ২০১০ সালে ভাগ্যচক্র ঘুরে যায় তাঁদের। টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি পুরোপুরি…

ব্রিটেনে প্রথমবারের মতো সফলভাবে ধান চাষ

ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ধান চাষ হয়েছে, খবর বিবিসির।

চলতি বছর রেকর্ড গরম পড়ায় ক্যামব্রিজশায়ারের এলি শহরের উত্তরে পরীক্ষামূলকভাবে ধান রোপণ করা হয়। এখন সেই ধান কাটার প্রস্তুতি চলছে।

বসন্তে রোপণ করা হয় ৯টি ধানের জাত, যার কিছু এসেছে ব্রাজিল, কলম্বিয়া ও ফিলিপাইন থেকে। এগুলো বেড়েছে ১৮৮৪ সালের পর ব্রিটেনে রেকর্ড সর্বোচ্চ গরমের সময়।

গবেষক নাদিন মিটসচুনাস জানিয়েছেন, “আমি যখন বলি, ‘আমি ব্রিটেনে ধান চাষ করছি,’ অনেকেই ভাবে আমি মজা করছি; মানুষ অবাক হয়।”

তার মতে, জলব…

যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নিয়মে বড় পরিবর্তনের ইঙ্গিত, যারা এখনো নিরাপদ

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

বর্তমানে কর্মসংস্থান বা পারিবারিক রুটে যুক্তরাজ্যে আসা ব্যক্তিরা পাঁচ বছর পূর্ণ করলেই ‘অসীমকালীন থাকার অনুমতি’ বা আইএলআর এর জন্য আবেদন করতে পারেন। তবে নতুন প্রস্তাব অনুযায়ী, এই সময়সীমা বাড়িয়ে ১০ বছর করার কথা বলা হয়েছে।

শাবানা মাহমুদ ২৯শে সেপ্টেম্বর লেবার পার্টির বার্ষিক সম্মেলনে প্রস্তাবটি পেশ করেন। পরদিন ব্রিটিশ সংবাদমাধ্যম দৈনিক টাইমস জানায়, এ নিয়…

এডিবির পূর্বাভাস ২০২৬ অর্থবছরে ৫ শতাংশ প্রবৃদ্ধি

চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির পূর্বাভাস অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ হতে পারে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথা জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক রপ্তানি খাত স্থিতিশীল রয়েছে। তবুও ধীরগতির প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক পটপরিবর্তন এবং দেশীয় চাহিদা হ্রাসকে দায়ী করা হয়েছে। অন্যদিতে বারবার বন্যা, …

সিলেটকে বদলে দিতে দুই কর্মকর্তা চেষ্টা চালিয়ে যাচ্ছেন

সিলেটের নাগরিক জীবনকে অসহনীয় করে তোলা প্রধান দুটি সমস্যা—ফুটপাত ও রাজপথ দখলকারী হকারদের রাজত্ব এবং ব্যাটারিচালিত রিকশার রাজত্ব—মোকাবিলায় এই দুই কর্মকর্তা মাঠে নেমেছেন১.

জুলাই অভ্যুত্থানে গুলি ও দমন-পীড়ন, ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে তদন্ত কর্মকর্তা ও ৫৪ তম সাক্ষী মো.

ব্রিটেন শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।তিনি ২৯ সেপ্টেম্বরের (সোমবার) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর এই মন্তব্য করেন।সারাহ কুক বলেন, ব্রিটেন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায়। এর পাশাপাশি, তাঁর দেশ পোলিং স্টাফকে প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা দিতে আগ্রহী।উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ…