সুমুদ ফ্লোটিলায় ব্রিটিশ বাংলাদেশি রুহি আখতার
আন্তর্জাতিক অঙ্গনে মানবিক সহায়তার কাজ করে চলা ব্রিটিশ-বাংলাদেশি মানবাধিকারকর্মী রুহি লরেন আখতার এখন আছেন একটি ব্যতিক্রমী যাত্রায়। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়াতে তিনি অংশ নিয়েছেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরে।
রুহির সংস্থা ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) বহুদিন ধরে শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে। গাজার উদ্দেশ্যে রওনা হওয়া এই মানবিক মিশন তারই এক সম্প্রসারণ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া …