বিদ্রোহী কবি নজরুলের পাশে দাফন করা হবে শরিফ ওসমান হাদিকে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। দাফনের আগে আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ইনকিলাব মঞ্চের এক স্ট্যাটাসে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রাখা হবে। এরপর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।
পরিবারের অনুরোধের ভিত্তিতেই শহীদ শরিফ ওসমান হাদিকে কবি নজরুল ইসলামের পাশে স…