স্মার্ট গ্লাস নিয়ে বাড়ছে উদ্বেগ, তবুও বাজার দখলের পথে বড় প্রযুক্তি কোম্পানিগুলো
বিশ্বজুড়ে নতুন প্রজন্মের “স্মার্ট গ্লাস” নিয়ে বিতর্ক ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ক্যামেরাযুক্ত এআই স্মার্ট গ্লাস ব্যবহার করে গোপনে ভিডিও ধারণের অভিযোগ সামনে আসছে বারবার। তবে এসব সমালোচনার মধ্যেও আগামী কয়েক বছরে কোটি কোটি স্মার্ট গ্লাস বিক্রির আশা করছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
সম্প্রতি দেখা যাচ্ছে, সমুদ্রসৈকত, দোকান কিংবা রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের কাছে গিয়ে কিছু ব্যক্তি কথোপকথন শুরু করছেন এবং অজান্তেই তাদের প্রতিক্রিয়া ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অভিয…