রাষ্ট্রকে দল ও ব্যক্তির ঊর্ধ্বে রাখার অঙ্গীকার তারেক রহমানের, জবাবদিহিমূলক শাসনের প্রতিশ্রুতি

নিউজ রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ব্যক্তি বা দলের চেয়ে রাষ্ট্র হবে বড়। তিনি বলেন, অতীতের ভুল ও সাফল্য উভয় দিক বিবেচনায় নিয়ে বিএনপি একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়।

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা সোয়া ৭টায় ভাষণট…

মাত্র ১০ হাজার টাকায় হত্যাকাণ্ড, নাড়িভুঁড়ি বের করে লাশ নদীতে ফেলত র‍্যাব—সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

১০৪ জনকে গুম করে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ দেওয়া সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া র‍্যাব ও সংশ্লিষ্ট বাহিনীর গুম-খুনের ভয়াবহ সংস্কৃতির চিত্র তুলে ধরেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মতুর্জা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, র‍্যাবে কর্মরত কিছু সেনা কর্মকর্তা ১০ হাজার টাকার বিনিময়ে মানুষ হত্যা করতেন। হত্যার পর লাশের পেট কেটে নাড়িভুঁড়ি বের …

আইআইএলডির জরিপ: গণভোটে ৮৯.৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের পূর্বাভাস

নিউজ রিপোর্ট: ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির (আইআইএলডি) জরিপ অনুযায়ী, চলতি মাসের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৮৯ দশমিক ৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬; প্রাক-নির্বাচনি জনমত জরিপ’-এর ফলাফল প্রকাশ করেন আইআইএলডির নির্বাহী পরিচালক শ…

বৈচিত্র্যময় জাতি, ধর্ম ও ভাষার সমাহারে উন্নত মালয়েশিয়া

আহমাদুল কবির | মালয়েশিয়া:

বৈচিত্র্য কখনো দুর্বলতা নয় সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব পেলে তা-ই হয়ে উঠতে পারে উন্নয়নের প্রধান শক্তি।দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি মালয়েশিয়া তার উজ্জ্বল উদাহরণ। ভৌগোলিক, জাতিগত, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্যকে সম্পদে রূপান্তর করে দেশটি আজ বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে নিজেদের জায়গা করে নিয়েছে।মালয়েশিয়া মূলত দুটি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। পেনিনসুলার মালয়েশিয়া এবং বোর্নিও মালয়েশিয়া (সাবাহ ও সারাওয়াক)। এই দুই অঞ্চলের মাঝখানে বিস্তৃত বিশাল সাউথ …

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিস নেতারা

নিউজ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এসব ভাষণ সম্প্রচার করা হবে।

জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে রাত ৯টায় ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা.

যুক্তরাষ্ট্রকে সম্মান দেখানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের, পরমাণু আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি ইরানকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে পরমাণু ইস্যুতে নতুন দফার আলোচনার আগে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠককে তিনি “একটি অগ্রগতি” হিসেবে বর্ণনা করেছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-তে নির্ধারিত অধিকার অনুযায়ী পরিচালিত। তিনি বলেন, ইরানি জাতি সবসময় সম্মানকে সম্মান দিয়ে জবাব দিয়েছে, তবে শক্তির ভাষা ত…

পেরদানা পুত্রায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আহমাদুল কবির | মালয়েশিয়া:

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ রবিবার পুত্রাজায়ার পেরদানা পুত্রা কমপ্লেক্সে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।স্হানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী মোদি পেরদানা পুত্রা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।এরপর প্রধানমন্ত্রী মোদি রয়্যাল রেঞ্জার রেজিমেন্টের ফার্স্ট ব্যাটালিয়নের (সেরিমনিয়াল)…

নির্বাচনের আগে টাকার অপব্যবহার ঠেকাতে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এসব সেবায় সীমাবদ্ধতা থাকবে। এ সময় বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দৈন…

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নারী মিছিল, অবাধ নির্বাচনের দাবি

নিউজ রিপোর্ট: ঢাকা-১০ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো.

সৌদি সফরে প্রিন্স উইলিয়াম

নিউজ রিপোর্ট: ব্রিটিশ রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য প্রিন্স উইলিয়ামের প্রথম সৌদি আরব সফরকে ঘিরে তৈরি হয়েছে জটিল কূটনৈতিক বাস্তবতা। যুক্তরাজ্য সরকারের অনুরোধেই তিনি এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন এক রাজকীয় সূত্র। সূত্রের ভাষায়, “প্রিন্স অব ওয়েলস হিসেবে তিনি নিজের দায়িত্বকে খুব গুরুত্বের সঙ্গে নেন। সরকার যখন যেতে বলে, তিনি যান।”

আগামী সোমবার শুরু হতে যাওয়া এই সফর আগের সরকারি সফরগুলোর তুলনায় অনেক বেশি সংবেদনশীল। এস্তোনিয়া, পোল্যান্ড, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকার সফরের সঙ্গে সৌদি আরবের…