নিখোঁজ লন্ডন প্রবাসীর মরদেহ হাওর থেকে উদ্ধার, নাম বুরহান উদ্দিন শফি

সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা অজ্ঞাত মরদেহটির পরিচয় সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত ব্যক্তি বুরহান উদ্দিন শফি (৫৯)।

পুলিশ জানায়, বুরহান উদ্দিন শফির পিতার নাম মৃত সমছু মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি লন্ডন প্রবাসী ছিলেন।

গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।…

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কে আলোচনায় সম্মতি ইরানের, হুমকি বন্ধের শর্ত পেজেশকিয়ানের

নিউজ রিপোর্ট: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলতি সপ্তাহে তুরস্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার অনুমোদন দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনকে নতুন করে কোনো ধরনের হুমকি না দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন।

সূত্র জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই তুরস্কে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি বছরের শুরুতে ইরানে দেশজুড়ে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের হুমকি দিলে দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটে।

আলোচনায় ইরানের পরমা…

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

নিউজ রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো.

আইন ভাঙলে রেহাই নেই: বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

আহমাদুল কবির | মালয়েশিয়া:

জানুয়ারির শেষ সপ্তাহে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন, ১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক, ১ জন কম্বোডিয়ার নাগরিক।বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও ২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠান…

র‍্যাবের নাম বদলে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’, পোশাকও পরিবর্তন হবে

অন্তর্বর্তী সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টা এ নাম অনুমোদন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনুষ্ঠানিক আদেশ জারির পর নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে এসআইএফের পোশাকেও পরিবর্তন আনা হবে।

তিনি আরও…

দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চার বছরের কারাদণ্ড

নিউজ রিপোর্ট: বাংলাদেশের একটি আদালত দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে পৃথক দুর্নীতির মামলায় তার খালা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের আরও দুই সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের রায় অনুযায়ী, এসব মামলার বিচার হয়েছে অনুপস্থিতিতে। অভিযুক্তরা সবাই অভিযোগ অস্বীকার করেছেন।

রায়ের প্রতিক্রিয়ায় লেবার পার্টির এক মুখপাত্র বলেন, “এই মামলায় টিউলিপ সিদ্দিক ন্যায…

প্রবাসে গ্রামবাংলার স্বাদমালয়েশিয়ায় এমবিএফের “পিঠা-পুলির আনন্দমেলা”

আহমাদুল কবির | মালয়েশিয়া :

বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে জীবন্ত করে তুলতে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নারী কল্যাণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণিল “পিঠা-পুলির আনন্দমেলা”। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দেয় গ্রামবাংলার উষ্ণ আবহ।১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সানওয়ে এলাকার স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খ…

শিশু নির্যাতন মামলা: বিমান বাংলাদেশের এমডি শফিকুর রহমান ও স্ত্রীসহ কারাগারে

এগারো বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার।

মামলার অপর দুই আসামি হলেন শফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা.