আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার, প্রবাসী উদ্যোক্তাদের ভূমিকার ওপর জোর

রাজধানীর পাঁচ তারকা মানের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার। হোটেলটির প্রতিষ্ঠাতা মুসলে আহমেদের উদ্যোগে ২৮ জানুয়ারি মনোরম পুলসাইড রুফটপ গার্ডেনে আয়োজিত এই অনুষ্ঠানে বৈশ্বিক ব্যবসায়িক যোগাযোগ, কৌশলগত আলোচনা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন…

মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত গ্যাং সোজুলনারীসহ ১৯ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়শিয়ায় বিদেশি নাগরিক পাচারের সঙ্গে জড়িত গ্যাং সোজুল নামের একটি পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে ইমিগ্রেশন বিভাগ। এ ঘটনায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) একজন স্থানীয় নাগরিক ও একজন বাংলাদেশি নারী সহ ১৯জন বাংলাদেশিকে আটক করেছে। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অনুসন্ধানের ভিত্তিতে রোববার কুয়ালালামপুরের জালান কুচাই লামা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মানবপাচারে জড়িত ২০ বিদেশিকে আটক করা হয়। যারা আটক হ…

তরুণ ভোটারদের সঙ্গে বিএনপির সংলাপ: অংশ নিলেন জাইমা রহমান

তরুণ প্রজন্মের ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সরাসরি সংলাপ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালী ডিওএইচএস খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে জাইমা রহমান তরুণদের রাজনৈতি…

ভারতে সাপের কামড়ে প্রতি বছর প্রাণ যাচ্ছে হাজারো মানুষের

ভারতে সাপের কামড়ে প্রতি বছর মারা যাচ্ছেন প্রায় ৫০ হাজার মানুষ, যা বিশ্বে মোট সাপের কামড়ে মৃত্যুর প্রায় অর্ধেক। সরকারি হিসাবের বাইরে বিভিন্ন গবেষণায় এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্লোবাল স্নেকবাইট টাস্কফোর্স (জিএসটি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাস্থ্যকর্মীদের ৯৯ শতাংশই সাপের কামড়ের জীবনরক্ষাকারী ওষুধ অ্যান্টিভেনম প্রয়োগে নানা ধরনের সমস্যার মুখে পড়েন। দুর্বল অবকাঠামো, পর্যাপ্ত অ্যান্টিভেনমের অভাব এবং প্রশিক্ষণের ঘাটতিকে এর প্রধান কারণ হিসেবে চিহ্ন…

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: হবিগঞ্জ-৪ আসনের ইসলামী ফ্রন্ট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে ইসির সতর্কবার্তা

নির্বাচনি আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ দেওয়া হয়। সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী, জোটপ্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ

নিউজ রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনি পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ব্যারিস্টার রুমিন ফারহানা ও এস এন তরুণ দে নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব চরম চাপের মুখে পড়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট নির্দেশনা এবং বহিষ্কারের হুঁশিয়ারি উপেক্ষা করেই বিদ্রোহী দুই প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। এই অবস্থায় বিএনপির…

২০২৮ সাল পর্যন্ত প্রপার্টি বেচাকিনা লন্ডনের চেয়ে এগিয়ে থাকবে ইস্ট মিডল্যান্ডস ও নর্থ ওয়েস্ট

নিউজ রিপোর্ট: বাড়ির দামের প্রবৃদ্ধিতে আগামী কয়েক বছরে লন্ডন পিছিয়ে পড়তে পারে ইস্ট মিডল্যান্ডস ও নর্থ ওয়েস্ট অঞ্চলের তুলনায়। সম্পত্তি খাতের প্রতিষ্ঠান হ্যাম্পটন্সের পূর্বাভাসে বলা হয়েছে, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর বাড়ির দাম যে নিম্নস্তরে নেমেছিল, সেখান থেকে সামগ্রিক প্রবৃদ্ধির হিসাবে ২০২৮ সাল পর্যন্ত লন্ডনের চেয়ে এগিয়ে থাকবে ইংল্যান্ডের মিডল্যান্ডস ও নর্থ ওয়েস্ট অঞ্চল।

হ্যাম্পটন্স জানায়, যুক্তরাজ্যজুড়ে বাড়ির দাম আগামী বছর তুলনামূলকভাবে সীমিত হারে বাড়বে। ২০২৬ সালের শে…

যুক্তরাজ্যে আজ পবিত্র শবে বরাত

যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৫তম দিন তথা ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে ‘মুক্তির রাত’ হিসেবে পরিচিত। যুক্তরাজ্যে শবে বরাত শুরু হবে সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে।

ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। সে অর্থে শবে বরাত হলো ক্ষমা ও মুক্তির রাত, যাকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুল বরাআত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি বছরের অন্যতম ফজিলতপূর্ণ রাত হিসেবে বিবেচিত।

ইসলামি বর্ণনায় এসেছে, এই রাতে মহান আল্লাহ ত…

জাতীয় নিরাপদ খাদ্য দিবসে ট্রান্সফ্যাট ও টেস্টিং সল্ট নিয়ে উদ্বেগ, জনস্বাস্থ্যে বড় ঝুঁকির সতর্কতা

আজ সোমবার পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন গড়ি।’ দিবসটি উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আলোচনা সভার আয়োজন করেছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।

বিএফএসএ জানায়, নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় কার্যক্রমে জনসচেতনতা বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য…

লন্ডনে রিচমন্ড এলাকায় দিনদুপুরে জুয়েলার্সে ডাকাতি, হাতুড়িধারী ডাকাতদের প্রতিরোধে সাহসী কর্মীরা

নিউজ রিপোর্ট: লন্ডনের পশ্চিমাঞ্চলের রিচমন্ডে দিনদুপুরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। হাতুড়ি নিয়ে একটি পরিবার পরিচালিত জুয়েলার্সে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তবে ডাকাতদের হামলার মুখেও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন দোকানের কর্মীরা।

শনিবার সকালে এই নাটকীয় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সামনে দোকানের কাচ ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান গয়না লুট করার চেষ্টা করে হামলাকারীরা। এ সময় কর্মীরা ভয় না পেয়ে তাদের বাধা দেন এবং পাল্টা প্রতিরোধে নামেন।

দোকানের ভেতর ও বাইরে কিছু সময় চরম উত্তেজনা…