ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্পার্সের দলে নেই স্পেন্স, দানসো ও ভ্যান ডে ভেন; ইনজুরি আপডেট দিলেন থমাস ফ্র্যাঙ্ক

নিউজ রিপোর্ট: ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক তারকা খেলোয়াড়কে পাচ্ছে না টটেনহ্যাম হটস্পার। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ডেজেড স্পেন্স, মিকি ভ্যান ডে ভেন ও কেভিন দানসো। বিষয়টি নিশ্চিত করেছেন স্পার্স কোচ থমাস ফ্র্যাঙ্ক।

স্পেন্স কাফ ইনজুরিতে ভুগছেন, ফলে সিটির বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। এতে করে টটেনহ্যামের ইনজুরি তালিকা আরও দীর্ঘ হলো। এই ম্যাচে মোট ১১ জন সিনিয়র খেলোয়াড়কে পাচ্ছে না স্পার্স।

সেন্টার-ব্যাক মিকি ভ্যান ডে ভেনকে নিয়ে শেষ মুহূর্ত পর…

সিলেট সিটি ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষের প্রচারণা জোরদার

নিউজ রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন ব্রুকলিন পূর্ব নিউইয়র্ক উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স এবং জিয়া মঞ্চের কেন্দ্রীয় সদস্য প…

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত

নিউজ রিপোর্ট: আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না পাকিস্তান। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান দলের অংশগ্রহণে কোনো বাধা নেই।

আজ পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানের সরকার আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।” একই…

সুনামগঞ্জের ৪৫১ দুর্গম ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে: জেলা প্রশাসক

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের হাওরাঞ্চলের ৪৫১টি দুর্গম ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড.

সুনামগঞ্জের দুইটি আসনে ভোটের মাঠ বিদ্রোহী প্রার্থী ও জোটের টানাপোড়েনে উত্তপ্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বইছে নির্বাচনী উৎসবের হাওয়া। হাওরপাড়ের জনপদজুড়ে চলছে ভোটের হিসাব-নিকাশ, প্রার্থীদের শক্তি–দুর্বলতার বিশ্লেষণ আর সম্ভাব্য ফল নিয়ে চুলচেরা আলোচনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সুনামগঞ্জ–৩ ও সুনামগঞ্জ–৪ আসন, যেখানে বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপির দলীয় প্রার্থীরা।

সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাছনরাজার প্রপৌত্র ও জেলা ব…

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমানে যে শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশ পাচ্ছে, তার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বিশেষ করে তৈরি পোশাকসহ রপ্তানি পণ্য ইউরোপের বাজারে নির্বিঘ্নে প্রবেশাধিকার পায়, সে জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।

রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজে…

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি এলো।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে খামেনি বলেন, “আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার তা শুধু সীমিত থাকবে না, এটি হবে একটি আঞ্চলিক যুদ্ধ।” তিনি আরও বলেন, মার্কিন যুদ্ধজাহাজ বা সামরিক শক্তি প্রদর্শনে ইরানের জনগণ ভীত হবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্…

১৪ বছর পর আকাশপথে আবার যুক্ত বাংলাদেশ–পাকিস্তান

১৪ বছরের বিরতির পর আবারও সরাসরি বিমান যোগাযোগে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট BG-341 পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রুটে যাত্রা পুনরায় শুরু করেছে।

গতকাল করাচিতে অবতরণ করা ফ্লাইটটি সেখানে পৌঁছালে বিমানবন্দরে দেওয়া হয় ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট। একই সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ফ্লাইটটিকে স্বাগত জানা…

জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় না হওয়ায় সমাজে এর গুরুত্ব কমেছে: ধর্ম উপদেষ্টা

নিউজ রিপোর্ট: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামের ইতিহাসে প্রায় এক হাজার বছর ধরে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। কিন্তু ব্রিটিশ ও মুঘল আমলে এসে তা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে সমাজে জাকাতের গুরুত্ব অনেকটাই কমে গেছে।

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম জাকাত ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জাকাত কোনো দান-দক্ষিণা নয়, এটি গরিবের ন্যায্য অধিকার। অথচ সমাজে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি অনেক ক্ষেত্রে উপেক্ষিত থেকে যাচ্ছ…

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আহমাদুল কবির | মালয়েশিয়া:

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কেদাহ রাজ্য শাখা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১১১ জন অবৈধ বিদেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর—কেএলআইএ-১ ও কেএলআইএ-২ দিয়ে এসব অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়।ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে রয়েছেন ৯০ জন পুরুষ, ২০ জন নারী ও ১ জন শিশু। তারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন-এর নাগরিক।…