সুনামগঞ্জ–২ আসনে জামায়াত প্রার্থী শিশির মনিরের গাড়িতে হামলা

নিউজ রিপোর্ট: সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়ি ক্যারাভ্যানে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে আসা একদল যুবক গাড়িটির ওপর হামলা চালায়। হামলাকারীরা গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।

এ …

প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ম্যানসিটির মুখোমুখি টটেনহ্যাম

নিউজ রিপোর্ট: প্রিমিয়ার লিগে এ সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। টটেনহ্যামের লক্ষ্য টানা পাঁচ ম্যাচের জয়হীন ধারা ভেঙে আবারও জয়ের পথে ফেরা।

২০২৬ সালের শুরুতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে কোচ টমাস ফ্রাঙ্ক চাপে পড়েছিলেন। লিগে ধারাবাহিকভাবে প্রত্যাশিত ফল না পাওয়ায় দলকে নিয়ে সমালোচনা তৈরি হয়। তবে মাঝ সপ্তাহে ইউরোপিয়ান প্রতিযোগিতায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–০ গোলে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে দলটি। এই …

সিলেট–১ আসনে বিএনপি প্রার্থী মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। নগরীর শাহী ঈদগাহ এলাকার আল্লাহ চত্বরে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা জোরদার এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের অংশগ…

নির্ধারিত তারিখেই জাতীয় নির্বাচন চায় মালয়েশিয়া প্রবাসীরা

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও উন্নয়ন অগ্রগতির স্বার্থে ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। নির্বাচন পেছাতে যারা অপচেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তারা।

কুয়ালালামপুর ও মালাক্কার বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী ব্যবসায়ী, শ্রমিক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ মতামত জানা গেছে। তাদের মতে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেশের ভেতরে অস্থিরতা বাড়ায়,…

ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট পুনরায় চালুর দাবিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদলের বৈঠক

নিউজ রিপোর্ট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বাতিল ও রুটটি পুনরায় চালুর দাবিতে যুক্তরাজ্য প্রবাসী ও ইউকে বিএনপির একটি প্রতিনিধিদল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে এ সংক্রান্ত একটি লিখিত পিটিশন হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ড.

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া: সিলেটে ডাকসু ভিপি সাদিক কায়েম

নিউজ রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, আর ‘না’ ভোট মানে বিচারিক হত্যাকাণ্ড ও দালালী রাজনীতিকে সমর্থন করা। তিনি দাবি করেন, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ আয়োজিত গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে ডাকসু, জাকসু, চ…

৫ আগস্টের পরিবর্তন ভুলে গেলে চলবে না, ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নিউজ রিপোর্ট: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পরিবর্তন জাতিকে স্মরণ রাখতে হবে এবং সেই সময়ে যারা প্রাণ হারিয়েছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ত্যাগের ফলেই দেশ নির্বাচন পেয়েছে। তিনি নেতাকর্মী ও ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশে নির…

ইরানের রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করল ইউরোপীয় ইউনিয়ন

নিউজ রিপোর্ট: সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস এ সিদ্ধান্তকে “একটি দৃঢ় পদক্ষেপ” হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিবাদ দমনে দমন-পীড়নের ঘটনা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে আইআরজিসি এখন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জিহা…

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান, চলতি মাসেই চুক্তি সইয়ের সম্ভাবনা

নিউজ রিপোর্ট: মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত দরকষাকষিতে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসেই এ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিমান সূত্রে জানা গেছে, প্রস্তাবিত চুক্তির আওতায় বোয়িং থেকে ১০টি ড্রিমলাইনার (৭৮৭-৯ ও ৭৮৭-১০ সিরিজ) এবং ৪টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ কেনার কথা রয়েছে। এসব উড়োজাহাজের প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ৩৭০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ …