সিলেট–১ আসনে বিএনপি প্রার্থী মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। নগরীর শাহী ঈদগাহ এলাকার আল্লাহ চত্বরে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা জোরদার এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে পরিবর্তনের যাত্রা এগিয়ে নিতে কাজ করা হবে। নির্বাচনী কার্যক্রম পরিচালনা, সমন্বয় এবং ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিতেই এ প্রধান কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনের পর নেতাকর্মীরা নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির কথাও জানান।