ওসমানী হাসপাতালে অভিযানে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও রোগীরা কখনোই এসবের সেবা পান না। অথচ গত মাসে একটি অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি খরচ দেখানো হয়েছে প্রায় ৩৭ হাজার টাকা, যেখানে আয়ের হিসাব মাত্র ১৯ হাজার। বাকি ১৮ হাজার টাকাকে লোকসান হিসেবে দেখানো হয়েছে, কিন্তু কী কাজে বা কাদের পরিবহনে এসব ব্যয় হয়েছে—তার কোনো তথ্য নেই। এমনকি রোগীদের কাছ থেকে নেওয়া ভাড়ার রসিদও হাসপাতালে সংরক্ষিত নেই।
বুধবার হাসপাতালটিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে এই অনিয়মসহ একাধিক অসঙ্গতির প্র…