মা–মেয়েকে হত্যা: স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায় গৃহকর্মী
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা–মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে নতুন গৃহকর্মীর বিরুদ্ধে। সোমবার সকালে বোরকা পরে বাসায় ঢোকার পর হত্যাকাণ্ড ঘটিয়ে নিহত কিশোরীর স্কুল ড্রেস ও মুখে মাস্ক পরে ভবন থেকে বের হয়ে যায় সে—এমন তথ্য দিয়েছে পুলিশ। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম, সানবীমস স্কুলের শিক্ষক, সকালে বাসা থেকে বের হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর হত্যাকাণ্ডটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭:৫১ মিন…