তারেক রহমান কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন: হুমায়ূন কবির

সিলেট, শুক্রবার:

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।”

শুক্রবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ঘ…

🌏 বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক:

বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ প্রকাশিত এক সংক্ষিপ্ত তালিকায় সিলেট স্টেডিয়ামটি স্থান পেয়েছে।

সিলেট এয়ারপোর্ট রোডে অবস্থিত নয়নাভিরাম এই ভেন্যুটি চারপাশে সবুজ পাহাড় ও চা-বাগানে ঘেরা। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই স্টেডিয়ামের মনোমুগ্ধকর দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররাও সময় সময়ে এর সৌন্দর্যের প…

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ বিভিন্ন সমস্যায় জর্জরিত

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থার কথা — তা সত্যিই উদ্বেগের বিষয়। নিচে যা পাওয়া যাচ্ছে, তা হলো বর্তমান পরিস্থিতির সারাংশ, সমস্যা কী কী এবং ইতিমধ্যে যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো।

বর্তমান সমস্যা

হাসপাতালে বেডক্যাপাসিটি উল্লেখ করা হয়েছে প্রায় ৫০০ বেডের জন্য, কিন্তু বর্তমানে প্রায় ৩ ০০০ রোগী সে হাসপাতালটিতে দেখা যাচ্ছে।  

চিকিৎসক ও নার্সরা “অনুভায় কাজ করছেন” বলছেন কর্তৃপক্ষ, কিন্তু রোগীভবনাগুলোতে অতিভিড় ও অন্যান্য সমস্যার কারণে সেবার মানে ক্ষতি হচ্ছে।…

বিশাল শো-ডাউন করে সিলেট-১ আসনে প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

সিলেট, ২২ অক্টোবর:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার (২২ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে মনোনয়ন চান।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন,

“সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানাচ্ছি। দলের নমি…

সিলেটের ইউরোপ ফেরতদের আর্থিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

স্টাফ রিপোর্টার

স্বপ্নের ইউরোপ অনেক সিলেটী তরুণের কাছে এক অনন্ত আকর্ষণ। কেউ বিমানে, কেউ নৌপথে, আবার কেউ জঙ্গলের কঠিন পথ পাড়ি দিয়ে পৌঁছান ইউরোপে। কিন্তু অনেক সময় সেই স্বপ্নের ইউরোপই পরিণত হয় দুঃস্বপ্নে। কেউ ফেরেন শূন্য হাতে, কেউ আবার হারান জীবনভর সঞ্চিত অর্থ। এ অবস্থায় মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েন অনেক প্রবাসফেরত তরুণ।

এই কঠিন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের (EU) আর্থিক সহায়তায় ফেরত আসা এসব অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ…

হকারমুক্ত সিলেট নগরী, অভিযানে ২৫০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে গেছে সিলেট নগরীর ফুটপাত ও সড়কগুলো। প্রশাসনের কঠোর অবস্থান এবং পুলিশের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই হকাররা সরে পড়েন। ফলে দুপুরের মধ্যেই নগরীর প্রধান বাণিজ্যিক এলাকা—জিন্দাবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার ও তালতলা এলাকায় দেখা গেছে হকারমুক্ত ফুটপাতের দৃশ্য।

সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে রবিবার বিকেলে শুরু হয় ত্রিমুখী অভিযান। এতে অংশ নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

স…

সিলেট মহানগরীর প্রধান সড়কে হকারি নিষিদ্ধ: জেলা প্রশাসনের নতুন নির্দেশনা কার্যকর রবিবার থেকে

সিলেট মহানগরীর প্রধান সড়ক ও জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে হকারদের দখলদারিত্ব নাগরিক ভোগান্তির অন্যতম কারণ হয়ে উঠেছে। এই অনিয়ম দূর করতে এবার কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে— নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দিন বা রাতের যেকোনো সময় হকারি ও অস্থায়ী দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ।

আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) থেকে জেলা প্রশাসনের এই নির্দেশনা কার্যকর হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট-এর আদেশক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—

বন্দরবাজার, জিন্…

সিলেটের নাজুক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১২ অক্টোবর কোর্ট পয়েন্টে সমাবেশের ডাক

সিলেটের নাজুক যোগাযোগ ব্যবস্থার প্রতিকার চেয়ে আন্দোলনে নামতে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী ১২ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় তিনি সিলেট কোর্ট পয়েন্টে এক বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন। দল-মতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে সিলেটের দাবি আদায়ে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আরিফুল হক চৌধুরী বলেন,

“আমাদের প্রিয় বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহন…

‘ধুলো’ ছুড়ে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব : সিলেটে নতুন আতঙ্ক

সিলেটে ছিনতাইয়ের নতুন কৌশল নিয়ে সৃষ্টি হয়েছে ভয় ও আতঙ্ক। ছিনতাইকারীরা এখন ব্যবহার করছে রহস্যময় এক “ধুলো” বা ‘শয়তানের নিশ্বাস’, যা মুহূর্তেই মানুষকে মানসিকভাবে নিয়ন্ত্রণহীন করে ফেলে। ভুক্তভোগী টের পাওয়ার আগেই খোয়া যাচ্ছে টাকা, মোবাইল ফোন, এমনকি স্বর্ণালংকারও।

চিকিৎসা বিজ্ঞানে এ পদার্থের নাম স্কোপোলামিন (Scopolamine)—যা সাধারণত বমি বা মাথা ঘোরা রোধে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখন অপরাধীরা এটিকে ছিনতাইয়ের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিকভাবে এটি পরিচিত ‘ডেভিলস ব্রেথ’ (De…

সিলেটে ভোটের মাঠে প্রবাসীদের দৌড়ঝাঁপ

প্রবাসী অধ্যুষিত সিলেটে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও সরব হয়ে উঠেছেন প্রবাসী রাজনীতিকরা। কেউ প্রার্থী হতে দেশে ফিরছেন, কেউ বা দলের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার প্রবাসী প্রার্থীদের তৎপরতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

জেলার ৬টি আসনে অন্তত ২০ জন প্রবাসী নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে কেউ আগের আন্দোলনে পরিচিত মুখ, আবার কেউ রাজনীতির নতুন নাম। প্রচারণার মাঠে তারা নিজ নিজ এলাকায় ভোটারদে…