অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া স্থিতিশীল অর্থনীতি নিয়ে দায়িত্ব নিচ্ছে বিএনপি সরকার
ঢাকা: দুই-তৃতীয়াংশ আসনে জয় নিয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি তুলনামূলক স্থিতিশীল আর্থিক ভিত্তির ওপর দায়িত্ব নিতে যাচ্ছে। দীর্ঘ অস্থিরতা, অনিয়ম ও আর্থিক দুর্বলতায় বিপর্যস্ত অর্থনীতিকে অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে স্থিতিশীলতার পথে ফেরাতে সক্ষম হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
স্থিতিশীলতার ভিত্তি তৈরি
বিশ্লেষকদের মতে, ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং আর্থিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। …