সুনামগঞ্জের ছাতকে জামায়াতের নির্বাচনি সমাবেশ, জনসমুদ্রে রূপ নেয় সমাবেশস্থল

নিউজ রিপোর্ট: সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বেবিষ্ট্যান্ডে সোমবার বিকাল ৩টায় ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দিলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় ভরে ওঠে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলগুলো বেবিষ্ট্যান্ড এলাকায় এসে মিলিত হলে পুরো এলাকা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব…

সুনামগঞ্জের ৪৫১ দুর্গম ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে: জেলা প্রশাসক

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের হাওরাঞ্চলের ৪৫১টি দুর্গম ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড.

সুনামগঞ্জের দুইটি আসনে ভোটের মাঠ বিদ্রোহী প্রার্থী ও জোটের টানাপোড়েনে উত্তপ্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বইছে নির্বাচনী উৎসবের হাওয়া। হাওরপাড়ের জনপদজুড়ে চলছে ভোটের হিসাব-নিকাশ, প্রার্থীদের শক্তি–দুর্বলতার বিশ্লেষণ আর সম্ভাব্য ফল নিয়ে চুলচেরা আলোচনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সুনামগঞ্জ–৩ ও সুনামগঞ্জ–৪ আসন, যেখানে বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপির দলীয় প্রার্থীরা।

সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাছনরাজার প্রপৌত্র ও জেলা ব…

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত

নিউজ রিপোর্ট:

সুনামগঞ্জের জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ১৯তম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার কনফারেন্স হলে বৃত্তি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার

বিএনপি নেতা আতাউর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে, ফলে তিনি পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আতাউর রহমান, যিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সফল ব্যবসায়ী, বর্তমানে মানবাধিকার ফাউন্ডেশন এবং বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপি, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামন কামরুলের পক্ষে এক কাতারে নেতারা

সুনামগঞ্জ-১ আসনে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি সব বিভেদ ভুলে একত্রিত হয়েছে। দলের চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামন কামরুলের পক্ষে এক কাতারে দাঁড়িয়েছেন ধানের শীষের একাধিক মনোনয়ন প্রত্যাশী। স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, এবং একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন নেতারা। এই ঐক্য দলের শক্তি বৃদ্ধি করবে এবং নির্বাচনে ইতিবাচক ফল আনবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কামরুজ্জামান কামরুল। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুলের নাম ঘোষণা করা হয় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে। এর আগে আনিসুল হকের নামও প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল, যা ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। অবশেষে বিএনপির সিনিয়র নেতৃত্ব কামরুলকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, যা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সুনামগঞ্জ-৩: এবি পার্টির প্রার্থী তালহার মনোনয়ন বৈধ ঘোষণা

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার প্রার্থিতা বৈধ বলে রায় দেওয়া হয়। এর আগে গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় আয়কর সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে তালহা আলমের মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে তিনি শুরু থেকেই দাবি করে আসছিলেন, আয়কর সংক্রান্ত তথ্যে কোনো ভুল নেই এবং তিনি …

তারেক রহমানের আহ্বানে সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা মিজান চৌধুরীর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মিজান চৌধুরী। তিনি জানান, দলের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এতে তার সমর্থকদের কষ্ট হতে পারে। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় মিজান, তারেক রহমানকে দলের অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ভবিষ্যতেও ছাতক ও দোয়ারাবাজারবাসীর পাশে থাকবেন। এই সংকটময় সময়ে দলের প্রতি তার আনুগত্য অটুট।

Donations Distributed Among Speech-Impaired People in Jagannathpur

In a heartwarming initiative, over Tk300,000 was distributed among more than fifty speech-impaired individuals in Jagannathpur, thanks to UK-based charities Seven Seed and Al Isharah UK. Each beneficiary received Tk5,000 in cash, along with a delicious cooked lunch, during a special event held on January 9. Organized by local social worker Muhammad Jamal Uddin Belal, the program highlighted the importance of community support and the impactful contributions of expatriates to uplift disadvantaged