লন্ডন শহরে ইলেকট্রিক গাড়ি চালকদেরও কংজেশন চার্জ দিতে হবে

অনলাইন ডেস্ক : ১৪ নভেম্বর: ২০২৫
আগামী বছরের শুরু থেকেই লন্ডনের কেন্দ্রীয় এলাকায় বৈদ্যুতিক যানবাহন (ইভি) চালকদের কংজেশন চার্জ দিতে হবে। ২ জানুয়ারি থেকে ইলেকট্রিক কার চালকদের দৈনিক ১৩.৫০ পাউন্ড, আর ইলেকট্রিক ভ্যান ও লরি চালকদের ৯ পাউন্ড কংজেশন চার্জ দিতে হবে।

এই হার সাধারণ গাড়িচালকদের নতুন চার্জ ১৮ পাউন্ডের তুলনায় যথাক্রমে ২৫% ও ৫০% কম। বর্তমানে কংজেশন চার্জ ১৫ পাউন্ড, যা নতুন বছরে ৩ পাউন্ড বাড়ছে।এখন পর্যন্ত পুরোপুরি ব্যাটারি চালিত ইভি–গুলো কংজেশন চার্জে ১০০% ছাড় পেয়ে আসছিল। ২০০৩ সালে এই চার্জ…

রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কট ছাড়া বিকল্প নেই: প্রবাসী সিলেটবাসীর জরুরি সভায় বক্তারা

রিপোর্ট: কে এম আবু তাহের চৌধুরী: প্রবাসী সিলেটবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সিলেটের প্রতি বৈষম্য করা হচ্ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট বন্ধ রাখা, পরিবহন অবকাঠামোর সমস্যা এবং আর্থিক শোষণ—এসব সংকট নিয়ে জরুরি পদক্ষেপের দাবি তুলেছেন যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি প্রবাসীরা।

গত ৪ নভেম্বর, মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে ‘ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ এর উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেটের প্রতি বৈষম্য বন্ধ, আধুনিক ট্রেন চালু…

প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের যথাযথ মূল্যায়নেই দেশের অগ্রগতি — ডঃ শহিদুল আলম

রিপোর্ট:কে এম আবু তাহের চৌধুরী: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র শিল্পী ও মানবাধিকার কর্মী ডঃ শহিদুল আলম বলেছেন, প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা দেশের গার্মেন্টস শিল্পের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করলেও সবচেয়ে বেশি অবহেলিত। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের উচিত প্রবাসী শ্রমিকদের মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করা। এতে দেশের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।”
গত ২৮ অক্টোবর পূর্ব লন্ডনের গ্রেটারক্স স্ট্রিটে ব্রিটিশ বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিআই) উদ্যোগে ডঃ শহিদুল আলমের সম্মানে আয়োজি…

প্রফেসর ডা. এ কে এম হাফিজ আর নেই

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি, প্রফেসর ডা. এ কে এম হাফিজ আর নেই। ৭৫ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিলেটের চিকিৎসা ও সমাজসেবায় তাঁর অবদান অসামান্য। তাঁর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। প্রফেসর হাফিজের জীবন ও কর্মের স্মৃতিচারণে শোক প্রকাশ করেছেন অসংখ্য গুণগ্রাহী।

৫২ বছর পর ব্রিকলেনে পুনর্মিলনীতে ১৯৭৩ সালের সহপাঠীরা

লন্ডন প্রতিনিধি:

পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেনে ৫২ বছর পর পুনর্মিলনীতে মিলিত হলেন রবার্ট মন্টিফিউরি সেকেন্ডারি স্কুলের ১৯৭৩ সালের ব্যাচের কয়েকজন প্রাক্তন সহপাঠী। গত সোমবার দুপুরে তাঁরা একত্রিত হন স্থানীয় “আমার গাঁও” রেস্টুরেন্টে। পুরোনো দিনের স্মৃতিচারণা, হাসি–আনন্দ আর বন্ধুত্বের উষ্ণতায় মুখর ছিলো আয়োজনটি।

ব্রিকলেন মসজিদে নামাজের সময় তাঁদের সঙ্গে দেখা হলে আমাকেও সেই মিলনমেলায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান প্রাক্তন শিক্ষার্থীরা।

এই ঘরোয়া পরিবেশে আয়োজিত পুনর্মিলনীতে উপস্থিত ছি…

আলোকচিত্র শিল্পী ডক্টর শহিদুল আলমের হাতে ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থ উপহার

লন্ডন প্রতিনিধি:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী, জাতির বিবেক ও মানবতার কণ্ঠস্বর ড.

সুখবর : যুক্তরাজ্যে ৩ বছরে পরিবারসহ স্থায়ী হওয়ার সুযোগ

যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সুখবর এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৪ অক্টোবর নতুন ইমিগ্রেশন নীতিমালা ঘোষণা করেছে, যার আওতায় শিক্ষার্থীরা পড়াশোনা শেষে সরাসরি ‘ইনোভেটর ফাউন্ডার রুট’–এ আবেদন করতে পারবেন। এই রুটে অনুমোদন পাওয়া উদ্যোক্তারা মাত্র তিন বছরেই স্থায়ী বসবাসের (ILR) সুযোগ পাবেন। আগামী ২৫ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, যুক্তরাজ্যের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর বা গবেষণা ডিগ্রি স…

মাওলানা আব্দুর রহমান সিংকাপনীর জীবনী গ্রন্থ হস্তান্তর

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জেলা প্রশাসক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাবেক চেয়ারম্যান জনাব মকবুল হোসেন-এর হাতে তুলে দেন বিশিষ্ট আলেম ও সমাজসংস্কারক মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনী (রহ.)-এর জীবনী গ্রন্থ হস্তান্তর করেন বিশিষ্ট সাংবাদিক লেখক ও গবেষক কে.

কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের আন্দোলন। তিনি বলেন, “এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নেন তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি লন্ডন থেকে দেশে ফেরা, আসন্ন জাতীয় নি…

শামসুল উলামা স্মৃতি ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (ব্রাহ্মণগাঁও) এলাকায় শামসুল উলামা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লন্ডন বাংলা টাইমস অনলাইন পত্রিকার সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব জামিল আহমেদ (আঃ জলিল) কে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শামসুল উলামা ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় এবং ফাউন্ডেশন এর সভাপতি ক্বারী শেখ ছালিক আহমদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল…