ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। বিভাগের মোট ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই বিজয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। বাকি একটি আসনে জয় পেয়েছে ১১ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস। এ বিভাগে কোনো আসন পায়নি জামায়াতে ইসলামী।
সিলেট জেলা
সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।
- সিলেট-১: খন্দকার আবদুল মুক্তাদির
- সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা
- সিলেট-৩: এম এ মালিক
- সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
- সিলেট-৬: এমরান আহমদ চৌধুরী
অন্যদিকে সিলেট-৫ আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান।
সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জের ৫টি আসনের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি।
- সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুল
- সুনামগঞ্জ-২: নাসির উদ্দিন চৌধুরী
- সুনামগঞ্জ-৩: কয়ছর এম আহমদ
- সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম নুরুল
- সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজারের ৪টি আসনেই বিজয়ী হয়েছে বিএনপি।
- মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমদ মিঠু
- মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু
- মৌলভীবাজার-৩: এম. নাসের রহমান
- মৌলভীবাজার-৪: হাজী মুজিবুর রহমান চৌধুরী
হবিগঞ্জ জেলা
হবিগঞ্জের ৪টি সংসদীয় আসনের সবকটিতে জয় পেয়েছে বিএনপি।
- হবিগঞ্জ-1: ড. রেজা কিবরিয়া
- হবিগঞ্জ-2: ডা. সাখাওয়াত হাসান জীবন
- হবিগঞ্জ-3: জি কে গউছ
- হবিগঞ্জ-4: এসএম ফয়সল
সামগ্রিকভাবে সিলেট বিভাগে এবারের নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে। বিভাগের অধিকাংশ আসনে জয় পাওয়ায় জাতীয় রাজনীতিতে দলটির অবস্থান আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
