Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল Ali Mohammad Naeini দাবি করেছেন, বর্তমান গতিতে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে Iran-এর সশস্ত্র বাহিনীর।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা জানায়, সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, দেশের সামরিক বাহিনী দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার যুদ্ধ পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।
নাইনির এই দাবি সাম্প্রতিক সময়ে দেওয়া Donald Trump-এর মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করে আসছেন, United States ও Israel যে সামরিক অভিযান শুরু করেছে তা অত্যন্ত সফল হয়েছে।
চলতি সপ্তাহে ট্রাম্প বলেন, “আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতব। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।”
আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সংস্থা। সামরিক ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এই বাহিনীর বিস্তৃত প্রভাব রয়েছে।
