কেএম আবু তাহের চৌধুরী:
আজ আমি টাওয়ার হ্যামলেটসের তিনটি ওয়ারডে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছিলাম ।প্রতিটি ওয়ারডে জনগণের পক্ষ থেকে বিপুল সমর্থন পেয়েছি ।শতকরা ৯৫ ভাগ লোক এসপায়ারের মেয়র পদপ্রার্থী লুৎফুর রহমান ও এসপায়ার কাউন্সিলার পদপ্রার্থীদের প্রতি সমর্থন ঘোষণা করেছেন ।
বিকালে যাই বেথনাল গ্রীন ইষ্ট ওয়ারডে ।
সেখানে এসপায়ারের কাউন্সিলার পদপ্রার্থী হচ্ছেন -কাউন্সিলার আহমেদুল কবির ,সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক ও মিসেস হালিমা বেগম ।আমি গ্রুপ ভিত্তিক ও ব্যক্তিগত জনসংযোগ করি ।মেয়রস নিউজ বিলি করি ।পরে যাই বেথনাল গ্রীন ওয়েষ্ট ওয়ারডে ।সেখানে এসপায়ারের কাউন্সিলার প্রার্থী হয়েছেন আমার ছেলে কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,কাউন্সিলার ব্যারিষ্টার মোশতাক আহমদ ও কাউন্সিলার আমিন রহমান ।বেথনাল গ্রীন রোড ,বিভিন্ন দোকান ও ফ্ল্যাটে জনসংযোগ ও লিফলেট বিলি করি ।এর পরে যাই বো ওয়েস্ট ওয়ারডে ।সেখানে এক উঠান বৈঠক ও জনসংযোগ করি ।এই ওয়ারডে এসপায়ারের কাউন্সিলার প্রার্থী হচ্ছেন -হাফেজ সৈয়দ নাঈম আহমদ ও রিপন আহমদ ।
প্রতিটি জনসংযোগে ভোটার বিপুল সাড়া পেয়েছি ।শতকরা ৯৫ ভাগ ভোটার লুৎফুর রহমানের প্রতি ও এসপায়ার কাউন্সিলার প্রার্থীদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন ।তারা মেয়র লুৎফুর রহমানের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন ।তারা হাউজিং সমস্যার সমাধানে মেয়রকে আর কাজ করার অনুরোধ জানিয়েছেন ।
