ইরানের বন্দরগুলোতে অব্যাহত অবরোধের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ‘সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অব হজরত খাতাম আল-আম্বিয়া’। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম Tasnim News Agency-এর বরাতে এ তথ্য জানা গেছে।
সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। বিবৃতিতে উল্লেখ করা হয়, তথাকথিত ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের’ সময় তারা ইতোমধ্যে তাদের আক্রমণাত্মক সক্ষমতার আংশিক প্রমাণ দিয়েছে।
ইরান আরও দাবি করেছে, তারা অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। একইসঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে মার্কিন ও তাদের মিত্রদের বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে ফেলতে প্রস্তুত রয়েছে তেহরান।
প্রতিবেদনটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera।
