একের পর এক বিতর্কে নাইজেল ফরাজ, এবার ১.৪ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাড়ি নিয়ে তোলপাড়

যুক্তরাজ্যের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের নেতা Nigel Farage-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে তার £১.৪ মিলিয়নের বাড়ি কেনা নিয়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিফর্ম ইউকে দাবি করেছিল যে ফারাজ ২০২৪ সালে সারেতে অবস্থিত বাড়িটি কোনো মর্টগেজ ছাড়াই কিনেছেন এবং এর অর্থ এসেছে জনপ্রিয় টিভি শো I’m A Celebrity-এ অংশ নেওয়ার পারিশ্রমিক থেকে।

তবে পরে ফারাজ ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, ওই অর্থ তার কোম্পানি Thorn In The Side Limited-এ জমা হয়েছিল। কোম্পানির হিসাবপত্র পর্যালোচনা করে দেখা য…

যুক্তরাজ্যে অবৈধ চ্যানেল পারাপারে অর্থ লেনদেনে ব্যবহৃত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান: বিবিসির গোপন তদন্ত

যুক্তরাজ্যে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসী প্রবেশে অর্থ লেনদানের জন্য একটি নেটওয়ার্কভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহারের তথ্য উঠে এসেছে বিবিসির এক গোপন তদন্তে।

তিন মাসব্যাপী এই অনুসন্ধানে দেখা যায়, মানবপাচারকারীরা যুক্তরাজ্যে নিবন্ধিত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে ছোট নৌকায় অভিবাসী পাঠানোর অর্থ সংগ্রহ করছে।

বিবিসির এক আন্ডারকভার গবেষক দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ এলাকার একটি মোবাইল ফোনের দোকানে গিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। সেখানে দোকানের কর্মীরা জানান, প্রায়…

খাদ্য প্রস্তুতের জায়গায় তেলাপোকার উপদ্রব, লন্ডনের রেস্টুরেন্টকে ২৫ হাজার পাউন্ড জরিমানা

লন্ডনের লেইটনের একটি ভারতীয় রেস্টুরেন্টে খাদ্য প্রস্তুত করার জায়গায় তেলাপোকার উপদ্রব পাওয়ায় ২৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

বেনিফিট আর ফুডব্যাংকের ওপর নির্ভরশীল কোটি মানুষ, কোন পথে যাচ্ছে ব্রিটেন?

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও অর্থনৈতিক চাপে যুক্তরাজ্যে কোটি মানুষ এখন বেনিফিট ও ফুডব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন

লন্ডনে ১২ বছরের শিশুসহ একাধিক বালিকাকে ধর্ষণ: ভারতীয় বংশদ্ভূত টাওয়ার হ্যামলেটসের ইমামের ২০ বছরের কারাদণ্ড

লন্ডন বাংলা টাইমস ডেস্ক: বিশ্বাসের সুযোগ নিয়ে ১২ বছরের শিশুসহ একাধিক নাবালিকাকে ধর্ষণের দায়ে লন্ডনে এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত আব্দুল হালিম খান (৫৪) একজন ভারতীয় নাগরিক এবং পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ওল্ড ফোর্ড রোডের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।গত বৃহস্পতিবার (১৪ মে) স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট সাত ভুক্তভোগীর বিরুদ্ধে ২১টি যৌন অপরাধের দায়ে তাকে এই দীর্ঘমেয়াদি সাজা শোনান।

যেভাবে সামনে এলো এই নৃশংসতা

এই ঘটনার তদন্ত শুরু হয়েছিল ২০১…

অশাসনযোগ্য ব্রিটেন? কেন বারবার পতন হচ্ছে প্রধানমন্ত্রীদের

ব্রিটেনের রাজনীতিতে যেন এখন এক অদ্ভুত অস্থিরতার যুগ চলছে। ডেভিড ক্যামেরনের পর থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং এখন কিয়ার স্টারমারও চাপে। একের পর এক প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে টিকতে পারছেন না দীর্ঘদিন। প্রশ্ন উঠছে, সমস্যা কি শুধু নেতাদের, নাকি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদটিই এখন কার্যত “অসম্ভব অফিস” হয়ে উঠেছে?

বৃটেনের স্থানীয় নির্বাচনে মৌলভীবাজারের ৮ প্রবাসীর জয়

মূলধারার ব্রিটিশ রাজনীতিতে উজ্জ্বল বাংলাদেশিরা, আনন্দে ভাসছে মৌলভীবাজার

মৌলভীবাজারের ৮ জন প্রবাসী বাংলাদেশি বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। গত ৭ মে অনুষ্ঠিত এ নির্বাচনে বিভিন্ন কাউন্সিলে বিজয় অর্জনের মধ্য দিয়ে তারা শুধু নিজেদের অবস্থানই শক্তিশালী করেননি, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও আরও উজ্জ্বল করেছেন।

বৃটেনের বাঙালি কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর, শিক্ষার্থী আসাদুজ্জামান দাইয়ান এবং ব্যবসায়ী মোহ…

যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা ২৭ মে

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে, বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ ও আরাফাতের দিন পালিত হবে। এরপর ২৭ মে মুসলিমরা ঈদুল আজহার নামাজ ও কোরবানির মাধ্যমে ধর্মীয় উৎসব পালন করবেন।

সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার সঙ্গে মিল রেখে যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও একই দিনে ঈদুল আজহা উদ্‌যাপনের সম্ভাবনা রয়েছে।

মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য ও আত্মত্যাগের প্রতী…

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার!

চরম রাজনৈতিক অস্থিরতার মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী Keir Starmer পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম  Daily Mail।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই পদত্যাগ হবে তার “নিজের শর্তে” এবং মর্যাদা বজায় রেখেই।

ডেইলি মেইলের দাবি, স্টারমার বুঝতে পেরেছেন যে বর্তমান রাজনৈতিক সংকট আর দীর্ঘায়িত করা সম্ভব নয়। খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ের সময়সূচি ঘোষণা…

কঙ্গোতে ইবোলা ভাইরাস আতঙ্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা

কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও’র মহাপরিচালক Tedros Adhanom Ghebreyesus বলেছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা এবং ভাইরাসের বিস্তার নিয়ে এখনো “গুর…