সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় মানবিক উদ্যোগের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যুক্তরাজ্যপ্রবাসীদের সংগঠন সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। সংগঠনটির উদ্যোগ ও অর্থায়নে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রামের তিন শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে সৈয়দপুর-শাহারপাড়…

রমজান উপলক্ষে আত তাক্বওয়া ট্রাস্ট ইউকের উদ্যোগে ৩৯ পরিবারকে নগদ সহায়তা

কোহিনুর আহমেদ | নর্থইস্ট প্রতিনিধি | যুক্তরাজ্যপবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন তাক্বওয়া ট্রাস্ট ইউকের উদ্যোগে সৈয়দপুরে ৩৯টি অসচ্ছল পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ রমজান) জুমার নামাজের পর সৈয়দপুর এদদাদিয়া নুরানী মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক ও নায়েবে মুহতামিম মাওলানা মারজান ফিদাউর।

সংগঠনের প্রতিনিধিদের মা…

জগন্নাথপুরে “পঁচিশের স্বাবলম্বী” কর্মসূচি সম্পন্ন: ১১ গ্রামে ১৫০টি ছাগল বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মানবিক সহায়তা ও স্বাবলম্বিতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী কর্মসূচি “পঁচিশের স্বাবলম্বী” বাস্তবায়ন করেছে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। তিন ধাপে উপজেলার সৈয়দপুর–শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে সর্বমোট ১৫০টি ছাগল বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির প্রথম ধাপে শাহজালাল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় ধাপে সোনাতনপুর জনতা বাজারে আনুষ্ঠানিকভাবে ১০০টি ছাগল বিতরণ করা হয়। সর্বশেষ শনিবার (১৪ ফেব…

দিরাইয়ে বিয়ের দাওয়াত না পেয়ে বিরোধ, চাচার হাতে ভাতিজা নিহত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনজুর মিয়া (৫০) ধল আশ্রম গ্রামের ছাত মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সঙ্গে তার চাচা আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তা…

সুনামগঞ্জের ছাতকে জামায়াতের নির্বাচনি সমাবেশ, জনসমুদ্রে রূপ নেয় সমাবেশস্থল

নিউজ রিপোর্ট: সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বেবিষ্ট্যান্ডে সোমবার বিকাল ৩টায় ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দিলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় ভরে ওঠে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলগুলো বেবিষ্ট্যান্ড এলাকায় এসে মিলিত হলে পুরো এলাকা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব…

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: হবিগঞ্জ-৪ আসনের ইসলামী ফ্রন্ট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে ইসির সতর্কবার্তা

নির্বাচনি আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ দেওয়া হয়। সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো.

সুনামগঞ্জের ৪৫১ দুর্গম ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে: জেলা প্রশাসক

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের হাওরাঞ্চলের ৪৫১টি দুর্গম ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড.

সুনামগঞ্জের দুইটি আসনে ভোটের মাঠ বিদ্রোহী প্রার্থী ও জোটের টানাপোড়েনে উত্তপ্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বইছে নির্বাচনী উৎসবের হাওয়া। হাওরপাড়ের জনপদজুড়ে চলছে ভোটের হিসাব-নিকাশ, প্রার্থীদের শক্তি–দুর্বলতার বিশ্লেষণ আর সম্ভাব্য ফল নিয়ে চুলচেরা আলোচনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সুনামগঞ্জ–৩ ও সুনামগঞ্জ–৪ আসন, যেখানে বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপির দলীয় প্রার্থীরা।

সুনামগঞ্জ–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাছনরাজার প্রপৌত্র ও জেলা ব…

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত

নিউজ রিপোর্ট:

সুনামগঞ্জের জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ১৯তম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার কনফারেন্স হলে বৃত্তি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.

স্কটল্যান্ডের এডিনবরায় শাহজালাল জামে মসজিদের সেক্রেটারি হাজী মোহাম্মদ আব্দুল মালিকের ইন্তেকাল

নিউজ রিপোর্ট: স্কটল্যান্ডের এডিনবরা শাহজালাল জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সেক্রেটারি হাজী মোহাম্মদ আব্দুল মালিক ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় এডিনবরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুম হাজী মোহাম্মদ আব্দুল মালিক বিশিষ্ট সাংবাদিক জয়নাল ইসলামের বড় ভাই। তিনি স্ত্রী, ছয় কন্যা, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার রাজ…