লন্ডন মেয়র সাদিক খান চতুর্থ মেয়াদের ইঙ্গিত, ২০২৮ নির্বাচনের কৌশল প্রস্তুত
লন্ডনের মেয়র সাদিক খান ২০২৮ সালের সিটি হল নির্বাচনে চতুর্থবারের মতো প্রার্থী হওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, আগামী নির্বাচনের জন্য তাঁর প্রচার কৌশল ইতিমধ্যেই ঠিক করা আছে।
শুক্রবার ডেপ্টফোর্ডে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্বাচন শুরু হলে এবং প্রার্থীদের তালিকা চূড়ান্ত হলে, কাউন্ট বিনফেস ও রিফর্ম—দু’পক্ষের বিরুদ্ধেই আমার কৌশল প্রস্তুত থাকবে।”
এর আগে চলতি সপ্তাহে রেকর্ড করা এবং শুক্রবার প্রচারিত এলবিসি রেডিওর এক পডকাস্টে সাদিক খান স্পষ্ট করে জানান, তিনি আর সংসদ সদ…