দলীয় প্রতীক ছাড়াই এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, কে হচ্ছেন আগামীর মেয়র?

সিলেট সিটি নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ! এবার দলীয় প্রতীক ছাড়াই হবে ভোট। প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তাই হয়ে উঠছে মূল ফ্যাক্টর। নগরবাসীর একটাই প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী মেয়র?

পূর্ব লন্ডনে এসপায়ার পার্টির উদ্যোগে মতবিনিময় ও গেট-টুগেদার সভা অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটসের বো ওয়েস্ট এলাকায় এসপায়ার পার্টির উদ্যোগে এক মতবিনিময় ও গেট-টুগেদার সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভার আয়োজন করেন এসপায়ার পার্টি মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও মোঃ রিপন আলী।

সভায় মূলত গত কাউন্সিল নির্বাচনে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে নির্বাচনী প্রচারণা, সমন্বয় ও পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র …

বার্মিংহামের লর্ড মেয়রের সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম

বার্মিংহামে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম পেলেন লর্ড মেয়রের সম্মাননা স্মারক ও ক্রেস্ট। মাল্টিকালচারাল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করে বার্মিংহাম সিটি কাউন্সিল।

পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশী ডেলিভারি ড্রাইভারের ওপর ভয়াবহ ডাকাত হামলা, লুট প্রায় ৯ হাজার পাউন্ড

রোমফোর্ডে ফুড ডেলিভারি দিতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছেন এক ব্রিটিশ-বাংলাদেশী। নির্জন পার্কে নিয়ে মারধরের পর ঐ ব্রিটিশ-বাংলাদেশির ফেস আইডি ব্যবহার করে তার ব্যাংক থেকে ডাকাতরা লুট করে প্রায় ৯ হাজার পাউন্ড। এ ঘটনায় প্রবাসী ডেলিভারি কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা।

সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে টাইগাররা

সিলেট টেস্টে ৭৮ রানের দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে শুধু সিরিজই নিজেদের করে নেয়নি টাইগাররা, গড়েছে একাধিক ইতিহাসও। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। পাশাপাশি টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অনন্য কীর্তিও গড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন লিটন দাস ও তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুহূর্তে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন লিটন। তার অনবদ্য ইনিংসে ভর করে …

লেবার পার্টিতে মাত্র ৪% সদস্যের সমর্থন ওয়েস স্ট্রিটিংয়ের পক্ষে

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে দলের ভেতর যখন প্রশ্ন উঠছে এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং (Wes Streeting) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নেতৃত্বের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন, ঠিক তখনই স্কাই নিউজ ও বিভিন্ন জনমত জরিপের তথ্যে স্ট্রিটিংয়ের জন্য একটি বড় ধাক্কা সামনে এসেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেবার পার্টির সাধারণ সদস্যদের মাঝে মাত্র ৪% সদস্য চান ওয়েস স্ট্রিটিং দলের শীর্ষ…

চীন-রাশিয়ার ‘সীমাহীন বন্ধুত্ব’: শক্তির ভারসাম্যে এগিয়ে বেইজিং

চীনের প্রেসিডেন্ট Xi Jinping এবং রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin নিজেদের সম্পর্ককে বহুবার “সেরা বন্ধু” ও “সীমাহীন বন্ধুত্ব” হিসেবে তুলে ধরেছেন। সম্প্রতি বেইজিংয়ে দুই নেতার এক অনানুষ্ঠানিক আলাপ সেই ঘনিষ্ঠতার নতুন আভাস দিয়েছে।

গত সেপ্টেম্বরে তিয়ানআনমেন স্কয়ারে হাঁটার সময় শি ও পুতিন মানবদেহের অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের আয়ু দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। খোলা মাইক্রোফোনে ধরা পড়া সেই কথোপকথন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে রাশিয়া ও চীনের মধ্যে …

বেনিফিট জালিয়াতিতে উধাও ৯.৯ বিলিয়ন পাউন্ড, ক্ষুব্ধ ব্রিটিশ জনগণ

বেনিফিট জালিয়াতি ও প্রশাসনিক ভুলে গত বছরে প্রায় ৯.৯ বিলিয়ন পাউন্ড খোয়া গেছে যুক্তরাজ্যের। ইউনিভার্সাল ক্রেডিট ও পিআইপিতে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ায় জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

অভিবাসন কমলে ভয়াবহ সংকটে পড়তে পারে ব্রিটেন

অভিবাসন কমে গেলে ব্রিটেন ভয়াবহ জনসংখ্যা ও অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জন্মহার কমে যাওয়া, শ্রমিক সংকট এবং এনএইচএসের ওপর বাড়তি চাপ নিয়ে বাড়ছে উদ্বেগ।

ব্রিটেনে আবারও বাড়ছে জ্বালানি বিল, চাপে সাধারণ মানুষ

জুলাই থেকে ব্রিটেনে আবারও জ্বালানি বিল বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।