নাইজেল ফারাজের বিরুদ্ধে £৯,৪০০ বকেয়া ঋণের রায়, নতুন বিতর্কে রিফর্ম ইউকে নেতা
যুক্তরাজ্যের ডানপন্থী রাজনৈতিক দল Reform UK–এর নেতা Nigel Farage–এর বিরুদ্ধে ২০২৪ সালে £৯,৪০০ ঋণ পরিশোধ না করার অভিযোগে কাউন্টি কোর্ট রায় দিয়েছে বলে প্রকাশ্যে এসেছে।
সরকারি জাতীয় ডাটাবেজে থাকা তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে কাউন্টি কোর্ট অনলাইন সার্ভিস এই রায় দেয়। তবে মামলাটি কে দায়ের করেছিলেন, কী কারণে করা হয়েছিল বা ফারাজ তা চ্যালেঞ্জ করেছিলেন কি না, সে বিষয়ে প্রকাশ্য নথিতে বিস্তারিত কিছু উল্লেখ নেই।
রিফর্ম ইউকে জানিয়েছে, নাইজেল ফারাজ এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন, কারণ তিন…